Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

কাজ চালাতে ৪৭ জনের ওয়ার্কিং কমিটি গড়লেন খাড়্গে, ঠাঁই হয়নি শশীর, আছেন বাংলার অধীর

দ্য ওয়াল ব্যুরো: বুধবার কংগ্রেস সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। এরপরই রীতি মেনে দলের ওয়ার্কিং কমিটির সদস্যরা পদত্যাগপত্র তুলে দেন নতুন সভাপতির হাতে। যাতে তিনি নতুন ওয়ার্কিং কমিটি (

কাজ চালাতে ৪৭ জনের ওয়ার্কিং কমিটি গড়লেন খাড়্গে, ঠাঁই হয়নি শশীর, আছেন বাংলার অধীর

শেষ আপডেট: 26 October 2022 17:00

দ্য ওয়াল ব্যুরো: বুধবার কংগ্রেস সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। এরপরই রীতি মেনে দলের ওয়ার্কিং কমিটির সদস্যরা পদত্যাগপত্র তুলে দেন নতুন সভাপতির হাতে। যাতে তিনি নতুন ওয়ার্কিং কমিটি (working committee) গড়ে নিতে পারেন।

ওয়ার্কিং কমিটিই কংগ্রেসের সর্বোচ্চ সাংগঠনিক কমিটি। নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কাজ চালাতে খাড়্গে আজ ৪৭ জনের স্টিয়ারিং কমিটি গড়েছেন। তাতে সনিয়া, রাহুল, প্রিয়াঙ্কারা তিনজনই আছেন। তাঁরা ওয়ার্কিং কমিটিতেও ছিলেন। আগের ওয়ার্কিং কমিটির প্রায় সব সদস্যকেই স্টিয়ারিং কমিটিতে রেখেছেন খাড়্গে। বিক্ষুব্ধ জি-২৩-এর অন্যতম সদস্য আনন্দ শর্মারও ঠাঁই হয়েছে।

কিন্তু ঠাঁই পাননি সভাপতি নির্বাচনে খাড়্গের একমাত্র প্রতিদ্বন্দ্বী শশী তারুর। ঠাঁই না পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য দুটি নাম হল দলের দুই মুখ্যমন্ত্রী রাজস্থানের অশোক গেহলট এবং ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল।

তেমনই স্থান পাওয়াদের অন্যতম হলেন রাজস্থানে গেহলটের প্রতিপক্ষ শিবিরের মুখ সচিন পাইলট। সচিনকে কমিটিতে রাখার দুটি ব্যাখ্যা পাওয়া যাচ্ছে কংগ্রেস মহল থেকে। এক. সনিয়া গান্ধীর প্রস্তাব উপেক্ষা করে সভাপতি পদের লড়াই থেকে সরে দাঁড়ান গেহলটকে গোড়াতেই বার্তা দিলেন খাড়্গে। দুই. গেহলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রী রেখে সচিনকে পরবর্তী ওয়ার্কিং কমিটিতে এনে রাজনৈতিকভাবে শক্তিশালী করে তোলা। খাড়্গে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন উদয়পুর ঘোষণা মেনে দলের সব স্তরের কমিটিতেই ৫০ শতাংশ পদে তিনি ৫০ বছরের কম বয়সিদের জায়গা দেবেন।

লোকসভার দলনেতা হিসাবে অধীর চৌধুরী (Adhir Chowdhury) ওয়ার্কিং কমিটির আমন্ত্রিত সদস্য ছিলেন। স্টিয়ারিং কমিটিতেও রাখা হয়েছে অধীরকে।

কেরলে রাজ্যপালের এবার দাবি, বরখাস্ত করা হোক অর্থমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীর জবাব, প্রশ্নই ওঠে না


```