Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীকে তোপ ভিডিও বার্তায়, লালকেল্লায় স্বাধীনতার অনুষ্ঠানে যাননি খাড়্গে

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে লালকেল্লায় স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে যাননি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। অনুষ্ঠানস্থলে দেখা যায়, খাড্গের চেয়ারটি ফাঁকা পড়ে আছে। সভাপতির লালকেল্লার (Red fort) অনুষ্ঠান

মোদীকে তোপ ভিডিও বার্তায়, লালকেল্লায় স্বাধীনতার অনুষ্ঠানে যাননি খাড়্গে

শেষ আপডেট: 15 August 2023 06:32

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে লালকেল্লায় স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে যাননি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। অনুষ্ঠানস্থলে দেখা যায়, খাড্গের চেয়ারটি ফাঁকা পড়ে আছে।

সভাপতির লালকেল্লার (Red fort) অনুষ্ঠানে না যাওয়া নিয়ে কংগ্রেস এখনও পর্যন্ত কিছু জানায়নি। মুখ খোলেননি খাড়্গেও। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, তিনি অসুস্থ। স্বাধীনতা দিবস (independence day india) পালনে কংগ্রেসের সদর দফতরের অনুষ্ঠানেও দেখা যায়নি তাঁকে।

তবে স্বাধীনতা দিবস উপলক্ষে কংগ্রেস দলীয় সভাপতির একটি ভিডিও বার্তা প্রচার করেছে। তাতে খাড়্গে (Mallikarjun Kharge) জওহরলাল নেহরু, লালবাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী-সহ একাধিক প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বরেণ্য নেতাদের স্মরণ করে বলেছেন, সকলেই দেশের জন্য কাজ করেছেন। দেশের উন্নতি হয়েছে। কিন্তু এখন বলার চেষ্টা হচ্ছে যেন বিগত কয়েক বছরেই দেশে যাবতীয় উন্নয়ন হয়েছে। রাজনৈতিক মহলের মতে, স্বাধীনতা দিবসের বার্তায় কংগ্রেস সভাপতি আসলে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন।

কৌশলে অটল বিহারী বাজপেয়ীর নামও স্মরণ করেছেন খাড়্গে। ভিডিও বার্তায় বলেছেন, অটল বিহারী বাজপেয়ী-সহ সব প্রধানমন্ত্রী রাষ্ট্রের কল্যাণ চেয়েছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পদক্ষেপ করেছেন। কিন্তু দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আজ দেশে গণতন্ত্র বিপন্ন, বিপন্ন সংবিধান, স্বাধীকার। বিরোধীদের কণ্ঠরোধ করতে নতুন নতুন অস্ত্র প্রয়োগ করা হচ্ছে। শুধু ইডি-সিবিআই-আয়করের হামলা নয়, নির্বাচন কমিশনকেও দুর্বল করে তোলা হচ্ছে। বিরোধী সাংসদের ভাষণ ছেঁটে দেওয়া হচ্ছে, তারা বলতে উঠলে মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। তাঁদের সংসদ থেকে সাসপেন্ড করা হচ্ছে।

আরও পড়ুন: মুদ্রাস্ফীতির হার ৭.৪৪ শতাংশ, মোদী বললেন, ‘দুর্ভাগ্য যে মূল্যবৃদ্ধিও আমদানি করতে হচ্ছে’


```