Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশিষ্ট জনেদের বিরুদ্ধে রুজু হওয়া মামলা ভিত্তিহীন এবং মিথ্যা! সুধীর ওঝার বিরুদ্ধে পাল্টা মামলা বিহার পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে অরাজকতা চলছে। নিম্নবর্গের মানুষকে প্রায়ই পিটিয়ে মারা হচ্ছে দেশের নানা প্রান্তে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী যেন এ বিষয়টির দিকে নজর দেন।-- এই মর্মে মাস তিনেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি খ

বিশিষ্ট জনেদের বিরুদ্ধে রুজু হওয়া মামলা ভিত্তিহীন এবং মিথ্যা! সুধীর ওঝার বিরুদ্ধে পাল্টা মামলা বিহার পুলিশের

শেষ আপডেট: 9 October 2019 16:24

দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে অরাজকতা চলছে। নিম্নবর্গের মানুষকে প্রায়ই পিটিয়ে মারা হচ্ছে দেশের নানা প্রান্তে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী যেন এ বিষয়টির দিকে নজর দেন।-- এই মর্মে মাস তিনেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি খোলা চিঠি লিখেছিলেন তাঁরা, দেশের ৪৯ জন বিশিষ্ট জন তথা সেলিব্রিটি। গত সপ্তাহে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করেন বিহারের আইনজীবী সুধীর ওঝা! কিন্তু বিহার পুলিশ আজ জানিয়ে দিল, এই মামলাটি 'সাংঘাতিক ভাবে মিথ্যা।' সেই সঙ্গে পুলিশ জানিয়েছে, অভিযোগকারী আইনজীবী সুধীর ওঝার বিরুদ্ধে মামলাও রুজু করা হবে। অপর্ণা সেন, রামচন্দ্র গুহ, শ্যাম বেনেগালের মতো ব্যক্তিত্বেরা রয়েছেন ওই ৪৯ জনের তালিকায়। বুধবার, বিহাক পুলিশের মুখপাত্র জিতেন্দ্র কুমার জানান, এ মামলার কোনও ভিত্তি নেই। শুধু আত্মপ্রচারের জন্যই মামলা রুজু করা হয়েছিল বলেও জানান তিনি। সেই সঙ্গে তিনি বলেন, “মামলাটি প্রত্যাহার করার সুপারিশ করেছেন পুলিশ কমিশনার নিজে। কোনও কারণ ছাড়াই মিথ্যা মামলা করার অভিযোগে অভিযোগকারীর বিরুদ্ধে মামলা রুজু করার সুপারিশও করেছেন তিনি। এ বিষয়ে খুব তাড়াতাড়িই স্থানীয় আদালতে চূড়ান্ত রিপোর্ট দেবেন তদন্তকারীরা। স্থানীয় সূত্রের খবর, বিহারের রাজনৈতিক নেতা রামবিলাস পাসোয়ানের লোকজনশক্তি পার্টির সঙ্গে যোগ রয়েছে অভিযোগকারী আইনজীবী সুধীর ওঝা। ফলে এই মামলাটি নীতিশ কুমার সরকারের বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।বুধবার, বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীও জানিয়ে দেন, যে কারও বিরুদ্ধে অকারণ মামলা রুজু করা সুধীর ওঝার স্বভাব। এক বার তিনিও এর ভুক্তভোগী হয়েছিলেন। সুশীল মোদীর দাবি, শুধু প্রচারের জন্য, খবরের কাগজের রিপোর্টের ওপর ভিত্তি করে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, চলচিত্র সুপারস্টার অমিতাভ বচ্চন, অথবা ঋত্বিক রোশনের বিরুদ্ধেও মামলা করেছিলেন। তাই এই বিষয়টিও সে রকমই ফালতু। এতে বিজেপি, আরএসএস বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টানা ভুল হবে। ১১ নভেম্বরের মধ্যে এ বিষয়ে পুলিশকে চূড়ান্ত রিপোর্ট দিতে বলেছে আদালত।

```