Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নৃশংস! ৯ বছরের কিশোরীর সারা শরীরে গরম চামচের ছ্যাঁকা দিলেন কাকিমা, কারণ শুনলে চমকে উঠবেন

অভিযুক্ত মহিলার গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও। 

 নৃশংস! ৯ বছরের কিশোরীর সারা শরীরে গরম চামচের ছ্যাঁকা দিলেন কাকিমা, কারণ শুনলে চমকে উঠবেন

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 9 July 2024 22:02

দ্য ওয়াল ব্যুরো: একই ছাদের তলায় বসবাস হলেও হাঁড়ি আলাদা। দিনা চারেক আগে দোতলা থেকে সন্ধ্যের ধুপ নিয়ে নীচে নামছিল ৯ বছরের কিশোরী। অভিযোগ, অসতর্কতাবশত খুড়তুতো বোনের গায়ে সেই ধুপের আগুনের ছ্যাঁকা লেগে যায়। এরপরই আগুনে চামচ গরম করে কিশোরীর সারা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে তার কাকিমার বিরুদ্ধে।

মালদহের ইংরেজ বাজার থানা এলাকার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিশোরী। তাঁর মা আদুরী সাহা বলেন, "মেয়েকে বাঁচাতে গিয়ে আমিও আক্রান্ত হয়েছিলাম। অভিযোগ জানালেও পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি।" অভিযুক্ত মহিলার গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও। 

এ ব্যাপারে ওই কিশোরীর পরিবারকে শিশু সুরক্ষা কমিটিতে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি শুভময় বসু। অন্যদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী পরিস্থিতির জন্য পুলিশি নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন।

তাঁর কথায়, "খোঁজ নিলে হয়তো দেখা যাবে, অভিযুক্ত মহিলার স্বামী বা বাপের বাড়ি কেউ প্রভাবশালী। তাই পুলিশ ব্যবস্থা নেয়নি। যার ফলে রাজ্যজুড়ে নারী ও শিশু নির্য়াতনের ঘটনা ক্রমেই বাড়ছে।" ঘটনার পর থেকেই অবশ্য অভিযুক্ত মহিলা গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর। প্রতিক্রিয়া মেলেনি পুলিশেরও।


```