Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালদহে ভয়াবহ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু পাঁচ জনের

শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজ বাজার থানার গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে।

মালদহে ভয়াবহ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু পাঁচ জনের

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 18 August 2024 08:44

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। গুরুতর জখম আরও ২ জন। শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজ বাজার থানার গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে।

পুলিশ সূত্রের খবর, মৃত এবং আহতদের সকলের বাড়ি আলিপুরদুয়ারে। তাঁরা ঠিক কী কারণে মালদহে এসেছিলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চার চাকার একটি গাড়ি কালিয়াচক থেকে মালদহের দিকে আসছিল। গাড়িতে ছিলেন সাত জন যাত্রী। শনিবার রাতে ইংরেজবাজার থানার গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি লরিকে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্ঘটনীর তীব্রতায় চারচাকা গাড়ির সামনের অংশটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। সঙ্কটজনক অবস্থায় অন্য দু’জনকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। কীভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।


```