Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালদহের স্কুল শিক্ষকের মৃত্যু মহাকুম্ভে পদপিষ্ট হয়ে নয়, আসল কারণ আরও মর্মান্তিক

৩৩ বছরের অমিয় সাহা বৈষ্ণবনগরের বীরনগর-২ গ্রাম পঞ্চায়েতের চড়বাবুপুর এলাকার বাসিন্দা। দশজনের পরিবার ও আত্মীয়দের দলের সঙ্গে মহাকুম্ভে যান তিনি। সেখানে এমনই ভিড় হয় যার চাপে শুরু হয় প্রবল শ্বাসকষ্ট।

মালদহের স্কুল শিক্ষকের মৃত্যু মহাকুম্ভে পদপিষ্ট হয়ে নয়, আসল কারণ আরও মর্মান্তিক

মৃত শিক্ষক

শেষ আপডেট: 31 January 2025 14:30

দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভে পুণ্যস্নান করতে গিয়ে মালদহের স্কুল শিক্ষকের মৃত্যুর খবর সামনে এসেছিল। খবর হয়েছিল পদপিষ্টের কারণেই এই মর্মান্তিক পরিণতি। কিন্তু আসলে মৃত্যুর কারণ তা নয়। বরং মারাত্মক ভিড়ের চাপেই অসুস্থ হয়ে পড়েছিলেন, কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিয়, দাবি পরিবারের। 

৩৩ বছরের অমিয় সাহা বৈষ্ণবনগরের বীরনগর-২ গ্রাম পঞ্চায়েতের চড়বাবুপুর এলাকার বাসিন্দা। দশজনের পরিবার ও আত্মীয়দের দলের সঙ্গে মহাকুম্ভে যান তিনি। সেখানে এমনই ভিড় হয় যার চাপে শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। পরে হাসপাতালে নিয়ে গেলে রাস্তাতেই মৃত্যু হয় তাঁর।

গত বুধবার ভোরে পুণ্যস্নান করেন অমিয়। এরপর কিছু সময়ের জন্য পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যান। পরে পরিবারের লোকজনকে খুঁজে পেলেও চরম ভিড়ে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। অসুস্থ অবস্থায় বহুকষ্টে গাড়ির ব্যবস্থা করে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

মালদহের বাড়িতে শিক্ষকের দেহ ফিরেছে শুক্রবার। তারপরই বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান। ভয়ঙ্কর পরিস্থিতির বর্ণনা শুনে মহাকুম্ভ মেলায় যোগী সরকারের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল বিধায়ক। 


```