Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার রতুয়ার সামসী, মালদহে ঝামেলার জেরে মৃত্যু প্রাক্তন পঞ্চায়েত প্রধানের

দুলাল সরকার হত্যাকাণ্ডের ১২ দিনের মাথায় কালিয়াচকে তৃণমূলের গ্রামীণ নেতার খুনের ঘটনার রেশ কাটতে না কাটতে আবার খুন মালদহে। এবার ঘটনাস্থল রতুয়ার সামসী।

এবার রতুয়ার সামসী, মালদহে ঝামেলার জেরে মৃত্যু প্রাক্তন পঞ্চায়েত প্রধানের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 16 January 2025 20:31

দ্য ওয়াল ব্যুরো: দুলাল সরকার হত্যাকাণ্ডের ১২ দিনের মাথায় কালিয়াচকে তৃণমূলের গ্রামীণ নেতার খুনের ঘটনার রেশ কাটতে না কাটতে আবার খুন মালদহে। এবার ঘটনাস্থল রতুয়ার সামসী। জানা যাচ্ছে, হাটে সবজির দোকান বসানোকে ঘিরে বচসা শুরু হয়। যার জেরে মৃত্যু হয় ৭৫ বছরের এক বৃদ্ধের। যিনি আবার রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন।

নিহত বৃদ্ধের পরিবারের তরফে ইতিমধ্যেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্তে রতুয়া থানার পুলিশ। জানা যাচ্ছে, ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে।

পুলিশ জানিয়েছে, এক অভিযুক্তকে এই ঘটনায় আটক করা হলেও কেল্টু নামে আরেকজন অভিযুক্ত পলাতক। তাঁকে খুঁজে বের কোর্টে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে নিহত বৃদ্ধের নাম মুসলিম সবজি। দেবীপুর গ্রামের কাঁঠালবাড়ির বাসিন্দা ছিলেন তিনি। পেশায় ছিলেন সবজি বিক্রেতা মুসলিম প্রত্যেক বৃহস্পতিবার সামসীর সাপ্তাহিক হাট বসতেন। সেই হাটে জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা অস্থায়ীভাবে পসরা সাজিয়ে বসেন।

অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও তিনি হাটে গিয়েছিলেন। জানা গিয়েছে, সেখানেই ব্যবসায়ীদের সঙ্গে বচসায় জড়ান মুসলিম। এরপর হঠাৎই রুহুল ও কেল্টু নামে স্থানীয় বাহারাল গ্রামের দুই যুবক তাঁকে বেধড়ক মারতে থাকেন। ঘুষির আঘাতে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুসলিম।

এরপর তড়িঘড়ি অন্য ব্যবসায়ীরা মুসলিমকে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।


```