Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালবাজারে জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু এক অন্তঃসত্ত্বা-সহ ৩ জনের

ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বা ও তাঁর বোনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা দ্রুত গাড়ির চালককে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

মালবাজারে জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু এক অন্তঃসত্ত্বা-সহ ৩ জনের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 31 October 2024 14:29

দ্য ওয়াল ব্যুরো: আলোর উৎসবে অন্ধকার। কালীপুজোর দিন ভোরবেলা জলপাইগুড়ির মালবাজারে জাতীয় সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা-সহ ৩ জনের।

সূত্রের খবর, মৃতদের মধ্যে ওই অন্তঃসত্ত্বা মহিলার বোনও রয়েছেন। বৃহস্পতিবার ভোরে মালবাজারে সাতখাইয়া মোড়ের ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগান থেকে চালসা হয়ে মালবাজারের দিকে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা মহিলা, তাঁর বোন, আত্মীয়-সহ ৫ জন।

উল্টোদিক থেকে আসা গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বা ও তাঁর বোনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা দ্রুত গাড়ির চালককে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

বাকি ২ জন আহত হওয়ায় তাঁদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে ঘাতক গাড়ির চালকের সন্ধান চালানো হচ্ছে। 

প্রসঙ্গত, বাজি কিনতে গিয়ে মঙ্গলবার রাতে পথ দুর্ঘটনায় এক তরুণেরও মৃত্যু হয়। ঘটনাটি ঘটে মহেশতলা থানা এলাকার সম্প্রীতি উড়ালপুলে। বাজি কিনে মোটরবাইকে চেপে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। উড়ালপুলে ওঠার আগে মহেশতলা কলেজের কাছে একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের।


```