Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

গৃহহীন মানুষকে আগলে রেখেছিল পথ-কুকুররা, শেষরক্ষা হল না মালয়েশিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে মানুষের থেকে বেশি বিশ্বাসযোগ্য প্রাণী কুকুর। তাদের মতো বিশ্বস্ততা কোনওদিনই মানুষের মধ্যে ছিল না, হয়তো থাকবেও না। বিপদে, আপদে, যে কোনও অসহায় মুহূর্তে মানুষ পাশে না থাকলেও, কুকুরকে পাশে খুঁজে পাওয়া যায়। এর প্রমা

গৃহহীন মানুষকে আগলে রেখেছিল পথ-কুকুররা, শেষরক্ষা হল না মালয়েশিয়ায়

শেষ আপডেট: 28 November 2020 10:38

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে মানুষের থেকে বেশি বিশ্বাসযোগ্য প্রাণী কুকুর। তাদের মতো বিশ্বস্ততা কোনওদিনই মানুষের মধ্যে ছিল না, হয়তো থাকবেও না। বিপদে, আপদে, যে কোনও অসহায় মুহূর্তে মানুষ পাশে না থাকলেও, কুকুরকে পাশে খুঁজে পাওয়া যায়। এর প্রমাণ এর আগেও পাওয়া গেছে। সম্প্রতি আরও একবার কুকুরদের বিশ্বাসযোগ্যতার সাক্ষী থাকল সারা দুনিয়ার মানুষ। ঘরের হোক বা রাস্তার, তাদের স্বভাব কিন্তু একই থাকে। মালোয়েশিয়ায় রাস্তায় পড়ে থাকা এক ঘরহীন মানুষকে সামলাচ্ছিল কয়েকটা পথের কুকুর। রাতের বেলা সেই মানুষটাকেই সরিয়ে দিতে এলে, ঘিরে ধরে পথের কুকুরগুলো। এমনভাবে আগলে রেখেছে, যাতে কোনওভাবেই তাকে তাঁরা ছুঁতে পারবেন না। কুকুরগুলো বুঝতে পেরেছিল তাদের ধরে নিয়ে যেতে এসেছে। তবুও শেষ মুহূর্ত পর্যন্ত আগলে ছিল মানুষটাকে। শেষে ঘটনাটা ঘটলোও তাই। ধরে নিয়ে যাওয়া হল কয়েকটি কুকুরকেও। হল বন্ধু বিচ্ছেদ! যদিও তাঁদের মূল উদ্দেশ্য অন্য ছিল, যা পরে সকলে জানতে পারেন। তাঁরা আসলে এসেছিলেন কুকুরগুলোকে ধরে নিয়ে যেতে। কাজাং সিটি কাউন্সিল থেকে ফেসবুকে একটি পোস্ট করে জানান হয় সেই দিন মাত্র সাড়ে ছ'ঘণ্টায় কাজাংয়ের বিভিন্ন জায়গা ঘুরে ২০টির বেশি পথের কুকুরদের তারা ধরতে পেরেছে। রাতের শহরে ঘুরে কাজ করতে তাদের সুবিধা হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন বহু মানুষ। তীব্র নিন্দাও জানিয়েছেন। একজন লিখেছেন, "এরা মুখে বলতে পারে না বলে, অসহায় বলেই এত অত্যাচার! কী চায় এরা? শুধু অল্প কিছু ফেলে দেওয়া খাবার, আর একটু থাকার জায়গা। সেটুকুও কেড়ে নিলেন আপনারা? ধিক্কার জানাই।" রাগে ফেটে পরে আরও একজন লিখেছেন, "ওরাও তো প্রাণী! আমার আপনার মতো বেঁচে থাকার, নিজের মতো করে থাকার স্বাধীনতা ওদেরও আছে‌। এভাবে প্রাণীদের কষ্ট দিয়ে আপনারা টাকা উপার্জন করছেন? আপনাদের লজ্জা পাওয়া উচিত।" প্রত্যেকেই আশঙ্কা করছেন এই কুকুরগুলোকে হয়তো মেরে ফেলা হবে। সেই কারণেই ক্ষুব্ধ তাঁরা।

```