Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মোদী আসছেন, ফুলের তোড়া নিয়ে অন্ডাল বিমানবন্দরে মলয়, বললেন, ‘ওয়েলকাম জানাতে এসেছি’

ক'দিন আগে পশ্চিম বর্ধমানের জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ছোট বড় সবার মাঝে আইন মন্ত্রী তথা আসানসোলের নেতা মলয় ঘটকের উদ্দেশে সরাসরি প্রশ্ন ছুড়ে দিদি বলেছিলেন, মলয় তুমি বিজেপির বিরুদ্ধে কোনও কথা বলছ না কেন? 

মোদী আসছেন, ফুলের তোড়া নিয়ে অন্ডাল বিমানবন্দরে মলয়, বললেন, ‘ওয়েলকাম জানাতে এসেছি’

শেষ আপডেট: 1 March 2024 13:51

দ্য ওয়াল ব্যুরো: কাকতালীয় ঘটনা বটে! 

ক'দিন আগে পশ্চিম বর্ধমানের জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ছোট বড় সবার মাঝে আইন মন্ত্রী তথা আসানসোলের নেতা মলয় ঘটকের উদ্দেশে সরাসরি প্রশ্ন ছুড়ে দিদি বলেছিলেন, মলয় তুমি বিজেপির বিরুদ্ধে কোনও কথা বলছ না কেন? 

বেআইনি কয়লা পাচার কাণ্ডের তদন্ত সূত্রে মলয়কে বেশ কয়েক বার নোটিস ধরিয়েছে ইডি। মলয় একবার ইডি দফতরে যাননি। ইডিও এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে সেরকম কঠিন কোনও পদক্ষেপ করেনি। এই সব সাত পাঁচের মধ্যেই মলয়ের উদ্দেশে মমতার প্রশ্ন সেদিন অনুরণিত হয়েছিল দলের মধ্যে। 

শুক্রবার সেই মলয় ঘটককেই দেখা গেল, দুপুরের আগেই অন্ডাল বিমানবন্দরে পৌঁছে যেতে। 

দুদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। আরামবাগে সরকারি শিলান্যাস অনুষ্ঠান রয়েছে। তারপর জনসভা করবেন। যে হেতু সরকারি কর্মসূচি নিয়ে বাংলায় আসছেন দেশের প্রধাানমন্ত্রী, তাই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় রাজ্যের কোনও সিনিয়র মন্ত্রীর তাঁকে স্বাগত জানাতে যাওয়া দীর্ঘদিনের প্রথা। মলয় ঘটককে সেই কারণেই পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। 
মোদীর সফর ঘিরে সকাল থেকে অন্ডাল বিমানবন্দরে বিজেপির নেতা, কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই ভিড়ের মাঝে দেখা যায় রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটককে। হাতে ফুলের তোড়া!

এ ব্যাপারে জানতে চাওয়া হলে মলয় সংক্ষেপে বলেন, “প্রধানমন্ত্রীকে ওয়েলকাম জানাতে এসেছি। কাল দুপুর ১টায় আবার আসব।”

কিন্তু মলয় যাই বলুন, তিনি অন্ডাল বিমান বন্দরে যেতেই তা নিয়ে দলের মধ্যে হাসাহাসি শুরু হয়েছে। কেন না সম্প্রতি দুর্গাপুরে সার্কিট হাউজে দলের নেতাদের সঙ্গে বৈঠকেও ঠারেঠোরে বার্তা দিয়েছিলেন মমত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, যাঁরা ভাবছেন চুপ চাপ থাকবেন আর দু-তিনটে আসনে বিজেপিকে সাহায্য করে দেবেন, তাঁরা মনে রাখবেন আমার নজর সব জায়গায় রয়েছে। 

মোদীর এই সফরে যেহেতু দুটি রাজনৈতিক সভা হবে, তাই তাঁর উদ্দেশে বাংলার প্রতি বঞ্চনা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছে না তণমূল। এখন দেখার প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরে সৌজন্য সাক্ষাতের সময়ে আইন মন্ত্রীও সে কথা তোলেন কিনা।


```