Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মালালাই এই দশকের জনপ্রিয় তরুণী, ঘোষণা রাষ্ট্রপুঞ্জের

দ্য ওয়াল ব্যুরো: এই দশকের জনপ্রিয়তম তরুণী হিসেবে নোবেলজয়ী মালালা ইউসুফাজির নাম ঘোষণা করল রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জ তাদের রিপোর্টে উল্লেখ করেছে, বিশ্বব্যাপী নারী শিক্ষার অধিকারের পক্ষে এই দশকে মালালা যে ভূমিকা নিয়েছেন, তাতে তাঁর ধারে কাছে আ

মালালাই এই দশকের জনপ্রিয় তরুণী, ঘোষণা রাষ্ট্রপুঞ্জের

শেষ আপডেট: 27 December 2019 04:21

দ্য ওয়াল ব্যুরো: এই দশকের জনপ্রিয়তম তরুণী হিসেবে নোবেলজয়ী মালালা ইউসুফাজির নাম ঘোষণা করল রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জ তাদের রিপোর্টে উল্লেখ করেছে, বিশ্বব্যাপী নারী শিক্ষার অধিকারের পক্ষে এই দশকে মালালা যে ভূমিকা নিয়েছেন, তাতে তাঁর ধারে কাছে আর কেউ নেই। ১৩ বছর বয়সে তালিবান জঙ্গিদের গুলি লেগেছিল মালালার শরীরে। অপরাধ ছিল, মেয়ে হয়ে স্কুলে যাওয়ার। তারপর টানা ৪৯ দিনের যুদ্ধ। মৃত্যুকে হারিয়ে জীবনের ছন্দে ফিরেছিল মালালা। সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার জিতেছিল এই পাক-ভূমিকন্যা। তালিবানি ফতোয়া উড়িয়ে জানিয়ে দিয়েছিল, পড়াশোনা চালিয়ে যাবে সে। এখন মালালা ২২। রাষ্ট্রপুঞ্জ তাঁকে শান্তির দূত হিসেবে নিয়োগ করেছে। পৃথিবীর যে প্রান্তে মানবাধিকার লঙ্ঘিত হয়, গর্জে ওঠেন মালালা। প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে ইজরায়েলের বোমাবর্ষণ থেকে আফগানিস্তানের কোনও গ্রামে নারী শিক্ষার উপর আক্রমণ- সরব হয়েছেন মালালা। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তোলার পর সেখানকার পরিস্থিতি নিয়েও নিজের মত স্পষ্ট করেছিলেন নোবেলজয়ী তরুণী। স্পষ্ট বলেছিলেন, কাশ্মীরকে বিচ্ছিন্ন করে রেখে সেখানে বন্দুকের ডগায় মানুষকে রাখা হয়েছে। ভূস্বর্গে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।

```