Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিলভার হুডেড গাউনে অস্কারের মঞ্চে মালালা ইউসুফজাই, সঙ্গে স্বামী আসার মালিক

দ্য ওয়াল ব্যুরো: মালালা ইউসুফজাই (Malala Yousafzai)। নোবেল জয়ী, পাকিস্তানের মানবাধিকার কর্মী হিসেবেই তাকে জানেন সকলে। তার লেখা বইও আছে। এবার চলচ্চিত্র দুনিয়ায় পা রাখলেন মালালা। আর সেকারণেই প্রথমবার তাকে দেখা গেল অস্কারের মঞ্চে(Oscar ceremo

সিলভার হুডেড গাউনে অস্কারের মঞ্চে মালালা ইউসুফজাই, সঙ্গে স্বামী আসার মালিক

শেষ আপডেট: 13 March 2023 12:28

দ্য ওয়াল ব্যুরো: মালালা ইউসুফজাই (Malala Yousafzai)। নোবেল জয়ী, পাকিস্তানের মানবাধিকার কর্মী হিসেবেই তাকে জানেন সকলে। তার লেখা বইও আছে। এবার চলচ্চিত্র দুনিয়ায় পা রাখলেন মালালা। আর সেকারণেই প্রথমবার তাকে দেখা গেল অস্কারের মঞ্চে(Oscar ceremony)।

স্বামীর সঙ্গে লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে অস্কারের অনুষ্ঠানে দেখা গেল মালালাকে। তাঁর প্রযোজিত স্বল্প দৈর্ঘের ছবি 'স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট' অস্কারের জন্য মনোনীত হয়েছিল। পুরস্কার না পেলেও অস্কারের মঞ্চে মালালার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মালালা এসেছিলেন তার স্বামী (husband) আসার মালিকের সঙ্গে। রেড কার্পেটেও মালালা ক্যামেরার মুখোমুখি হলেন তাঁর স্বামীর সঙ্গেই। দু’জনেই পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দিলেন সাবলীলভাবে।

মালালা একটি সিলভার হুডেড গাউনে সেজেছিলেন। জমকালো পোশাক আর লাল লিপস্টিকে তাঁকে মানিয়েছিল বেশ। পাশাপাশি মানানসই গয়নাও পরেছিলেন মালালা।

মালালার স্বামী পরেছিলেন একটি ক্লাসিক কালো ল্যাপেল জ্যাকেট, সাদা শার্ট এবং ম্যাচিং কালো প্যান্ট।

অস্কার মঞ্চ মাতালেন দীপিকা, তাঁকে দেখে কী বললেন কঙ্গনা রানাউত


```