Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একাধিক অফিস চলছিল বহুতলে, আচমকা বিধ্বংসী আগুন! হায়দরাবাদে মৃত ৬

দ্য ওয়াল ব্যুরো: বিধ্বংসী আগুনের (fire) কবলে পড়ল সেকেন্দ্রাবাদের এক বহুতল (multi storied building)। বৃহস্পতিবার সন্ধেবেলায় একটি বাণিজ্যিক (commercial) বহুতলে আচমকাই আগুন লেগে যায়। খুব দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬

একাধিক অফিস চলছিল বহুতলে, আচমকা বিধ্বংসী আগুন! হায়দরাবাদে মৃত ৬

শেষ আপডেট: 17 March 2023 04:28

দ্য ওয়াল ব্যুরো: বিধ্বংসী আগুনের (fire) কবলে পড়ল সেকেন্দ্রাবাদের এক বহুতল (multi storied building)। বৃহস্পতিবার সন্ধেবেলায় একটি বাণিজ্যিক (commercial) বহুতলে আচমকাই আগুন লেগে যায়। খুব দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মারা (death) যাওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ আধিকারিক জানান, সম্ভবত, প্রচুর পরিমাণে ধোঁয়া শ্বাসনালিতে চলে যাবার ফলেই দম আটকে মৃত্যু হয়েছে ওই ছয়জনের। এই দুর্ঘটনার ফলে আরও ৬ ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, মৃত ব্যক্তিরা ওই বহুতলের বিভিন্ন ফ্লোরে একাধিক অফিসে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার, সন্ধে ৭.৩০ নাগাদ আচমকাই দাউদাউ আগুন জ্বলে ওঠে ওই বহুতলে। ঘটনাস্থলে ১০টিরও বেশি দমকলের ইঞ্জিন পৌঁছায়। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ করতে মধ্যরাত পেরিয়ে যায় দমকল বাহিনীর। এখনও ওই বহুতল থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হচ্ছে।

বহুতলে এখনও কেউ আটকে আছেন কিনা তাও খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। বিধ্বংসী এই আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট-সার্কিটই দায়ী। তবে তদন্ত সম্পূর্ণ হলে তবেই এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

কাশ্মীরি পণ্ডিতের মৃত্যুতে কাঁধ দিলেন মুসলিমরা, আয়োজন করলেন শেষকৃত্যের! পুলওয়ামায় সম্প্রীতির ছবি


```