
শেষ আপডেট: 6 August 2023 09:01
দ্য ওয়াল ব্যুরো: মজিদ বাসকর মানে ময়দানের হ্যামলিনের স্বপ্নের বাঁশিওয়ালা। যিনি রোববার পা দিলেন ৬৭ বছরে। কলকাতা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকলেও তিনি স্মৃতিতে ফিরছেন এই বিশেষ দিনে (Majid bishkar birthday)।
তিনি কলকাতা ময়দানে খেলেছিলেন বড় জোর বছর পাঁচেক। তাতেই তিনি যা ছাপ রেখে গিয়েছেন, সেই নিয়ে আজও সমান মাদকতা। তিনি কলকাতায় জীবনের সেরা সময়টা কাটিয়েছেন ১৯৮০-৮১ সালে। সেবার তিনি ছিলেন ইস্টবেঙ্গলে। তারপর তিনি আসেন মহামেডান দলে। এর মধ্যে তিনি বেপরোয়া উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন।
মজিদের কথা বলতে গিয়ে এদিন ভারতের প্রাক্তন অধিনায়ক প্রশান্ত বন্দোপাধ্যায় বলছিলেন, মজিদ হল গিয়ে ক্লাস প্লেয়ার। ওঁর সঙ্গে নয়, আমি বিরুদ্ধে খেলেছি। মজিদ কমপ্লিট ফুটবলার বলতে যা বোঝায় তাই ছিল। চকিতে সারা মাঠ দেখে নিতে পারত। আউট স্টেপ দারুণ ছিল।

মজিদ আর জামশিদ নাশিরি ছিলেন হরিহর আত্মা। দুই ইরানিয়ান এসেছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলতে। সেইসময় লাল হলুদ কর্তারা ওই দুই নবাগত তারকাকে নিয়ে এসে সই করান। তারপর তো যা ঘটেছে সবটাই ইতিহাস।
বন্ধুর জন্মদিন এদিন সকলেই ইরানে ফোন করেছিলেন জামশিদ। পুত্র কিয়ান ফোনে ধরিয়ে দেন বাবাকে। জন্মদিনে অনেক কথা হয়েছে মজিদের সঙ্গে। এখনও সমান চাঙ্গা বাদশা। প্রিয় বন্ধু জামশিদকে বলেছেন, কলকাতার কথা তাঁর এখনও সমান মনে পড়ে। সময় পেলে আবার আসবেন প্রিয় ক্লাব ইস্টবেঙ্গলে।


We send the warmest of wishes & regards to Club legend ????? ??????? on his 67th birthday! ????
— East Bengal FC (@eastbengal_fc) August 6, 2023
Nicknamed the ‘Badshah’, Mr Bishkar formed a lethal attacking duo with compatriot Jamshid Nassiri. He was also part of Iran’s first-ever FIFA World Cup squad in 1978.… pic.twitter.com/UvP3McfWUH
তাঁর প্রিয় ক্লাবও মজিদকে মনে রেখেছে। ক্লাবের নামী কর্তা রাজা গুহ বললেন, মজিদকে আমরা কোনওদিন ভুলব না। ক্লাবে আজ বিকেলে তাঁকে মনে করবেন সমসাময়িক ফুটবলাররা। এমনকী মজিদের সঙ্গে ফোনে কথাও বলবে ক্লাব।
জামশিদ এদিন বললেনও, মজিদ আমার কাছে শুধু একজন সতীর্থ নয়, ও আমার কলিজা। ওর জন্যই আমাকে ভারতীয় ফুটবল চিনেছে। কারণ মজিদ বল পাস দিত, আমি গোল করতাম। যদিও আমরা দুজনেই ১৯৭৮ সালের বিশ্বকাপে ইরানের জাতীয় দলে ছিলাম। ম্যাচ না খেললেও ২৩ জনের দলে ছিলাম।
আরও পড়ুন: ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলের সঙ্গে আসছেন এক সাইকোলজিস্ট! জানেন কেন