Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

মেট্রোর কাজের জন্য বন্ধ মাঝেরহাট ব্রিজ, রবিবার বিকল্প পথেই চলছে যান চলাচল

দ্য ওয়াল ব্যুরো: মেট্রো রেলের (Kolkata Metro) কাজের জন্য প্রায় একদিন বন্ধ মাঝেরহাট ব্রিজ (Majherhat Bridge) ফলে ওই এলাকায় তৈরি হয়েছে প্রবল যানজট। শনিবার রাত থেকে রবিবার গোটা দিন বন্ধ রয়েছে এই ব্রিজ। ফলে বিকল্প রাস্তা খুঁজতেই হচ্ছে রাস

মেট্রোর কাজের জন্য বন্ধ মাঝেরহাট ব্রিজ, রবিবার বিকল্প পথেই চলছে যান চলাচল

শেষ আপডেট: 16 April 2023 12:03

দ্য ওয়াল ব্যুরো: মেট্রো রেলের (Kolkata Metro) কাজের জন্য প্রায় একদিন বন্ধ মাঝেরহাট ব্রিজ (Majherhat Bridge) ফলে ওই এলাকায় তৈরি হয়েছে প্রবল যানজট। শনিবার রাত থেকে রবিবার গোটা দিন বন্ধ রয়েছে এই ব্রিজ। ফলে বিকল্প রাস্তা খুঁজতেই হচ্ছে রাস্তায় বেরনো মানুষদের।

জোকা–বিবাদী বাগ মেট্রো (Joka-BBD Bag Metro) লাইন সম্প্রসারণের কাজ চলছে। সেই কাজের জন্য শনিবার রাত ১১ টা ৫৫ থেকে বন্ধ হয়ে গেছে মাঝেরহাট ব্রিজের ওপর যান চলাচল। কাজ শেষে এই ব্রিজ আবার খুলে দেওয়া হবে রবিবার রাত ১২ টার পর। ফলে সোমবার থেকেই ফের এই ব্রিজের ওপর দিয়ে যানবাহন যাতায়াত করতে পারবে বলে মনে করা হচ্ছে।

যদিও রবিবার ছুটির দিন, তাও ওই রাস্তায় যান চলাচলের চাপ থাকেই। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বিকল্প রুটেরও ব্যবস্থা করা হয়েছে। মাঝেরহাট ব্রিজ বন্ধ থাকায় কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে আসা গাড়িগুলিকে বিকল্প রাস্তায় ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা থেকে দক্ষিণ ২৪ পরগনাগামী গাড়িগুলিকে মোমিনপুর থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং কলকাতাগামী গাড়িগুলিকে চেতলা রোড ধরে দুর্গাপুর ব্রিজে উঠবে।

রবিবার সারাদিন মোমিনপুর–তারাতলা–চেতলা রুটকেই বিকল্প হিসাবে ব্যবহার করা হচ্ছে। মেট্রো রেল সূত্রে খবর, শনিবার থেকে জোকা–বিবাদী বাগ মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। আর এই মাঝেরহাট ব্রিজের পাশ দিয়ে একটি মেট্রো লাইন তৈরি করা হচ্ছে। সেখানে লাইন সংযোগ করার জন্য গার্ডার বসানোর কাজের জন্যই গোটা দিন লেগে যাবে।

‘জ্বলে পুড়ে যাক!’ কাল থেকে আরও বাড়বে তাপমাত্রা, ফের বইবে লু


```