Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গণধর্ষিতা আত্মঘাতী হওয়ার পরে গলায় দড়ি দিল মূল অভিযুক্তও

দ্য ওয়াল ব্যুরো : উত্তরপ্রদেশের ফিরোজাবাদে গণধর্ষণের পরে ধর্ষিতার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল তিন দুষ্কৃতী। অপমানে আত্মহত্যা করে মেয়েটি । সেই অপরাধে মূল অভিযুক্ত অমিত কুমার আত্মহত্যা করেছে শনিবার । পুলিশ জানিয়েছে, অমিত বাড়ির ছাদে এক

গণধর্ষিতা আত্মঘাতী হওয়ার পরে গলায় দড়ি দিল মূল অভিযুক্তও

শেষ আপডেট: 30 July 2018 06:45

দ্য ওয়াল ব্যুরো : উত্তরপ্রদেশের ফিরোজাবাদে গণধর্ষণের পরে ধর্ষিতার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল তিন দুষ্কৃতী। অপমানে আত্মহত্যা করে মেয়েটি । সেই অপরাধে মূল অভিযুক্ত অমিত কুমার আত্মহত্যা করেছে শনিবার । পুলিশ জানিয়েছে, অমিত বাড়ির ছাদে এক লোহার রডে ফাঁস লাগিয়ে গলায় দড়ি দেয়। সুইসাইড নোটে লিখে গিয়েছে, ধর্ষণের অভিযোগ মিথ্যা । মেয়েটির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল । অন্যদিকে গণধর্ষিতা সুইসাইড নোটে তাঁর মৃত্যুর জন্য যে তিনজনকে দায়ী করেছেন, তার মধ্যে অমিতের নাম আছে । পুলিশ দুটি সুইসাইড নোটের হাতের লেখা পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছে । অমিতের দাদা উলটে  অভিযোগ করেছেন, গণধর্ষিতার স্বামী তাঁর ভাইকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন । অমিতের বয়স ছিল ২৪। পেশায় দিনমজুর । তার ছোট ভাই জিতেন্দ্রও গণধর্ষণের মামলায় অভিযুক্ত। স্থানীয় জাসরানা থানার কার্যনির্বাহী এসএইচও আর বি সিং জানিয়েছেন, গত ১৬ জুলাই গণধর্ষিতার স্বামী অভিযোগ করেন, অমিত, অনিল ও জিতেন্দ্র নামে তিনজন তাঁর স্ত্রীকে ধর্ষণ করে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনের নামে এফআইআর করে । পুলিশ ধর্ষিতার বয়ান রেকর্ড করে ২৬ জুলাই। তার ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআরে অন্যের বাড়িতে জোর করে ঢোকা, শারীরিকভাবে অপরের  ক্ষতি করা ও গণধর্ষণের অভিযোগ ঢোকানো হয় । ২৮ জুলাই বিচারকের সামনে ধর্ষিতার বয়ান রেকর্ড করার কথা ছিল । শুক্রবার পুলিশ জানতে পারে সেই মহিলা আত্মহত্যা করেছেন।

```