Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাটপাড়ার তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত পুলিশের জালে, গ্রেফতারি বেড়ে চার

অশোক সাউয়ের পরিবার সুজল প্রসাদকেই মূল ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করেছে। কিন্তু কেন সে খুন করল, এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্টভাবে পায়নি পুলিশ।

ভাটপাড়ার তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত পুলিশের জালে, গ্রেফতারি বেড়ে চার

অশোক সাউ

শেষ আপডেট: 18 November 2024 15:53

দ্য ওয়াল ব্যুরো: গত বুধবার উপনির্বাচনের দিন সকালে জগদ্দল থানা থেকে ঢিল ছড়া দূরত্বে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা অশোক সাউ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে মূল অভিযুক্ত ছিল অধরা। তাকেই এবার গ্রেফতার করা হল। ধৃতের নাম সুজল প্রসাদ। তার সঙ্গে আরও একজন ধরা পড়েছে পুলিশের জালে। সব মিলিয়ে গ্রেফতারির সংখ্যা চার। 

অশোক সাউয়ের পরিবার সুজল প্রসাদকেই মূল ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করেছে। কিন্তু কেন সে খুন করল অশোককে, এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্টভাবে পায়নি পুলিশ। তবে অনুমান করা হচ্ছে, বদলা নিতেই তৃণমূল নেতাকে খুন করেছে সে। সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসায় সুজলের দাদা আকাশের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন অশোক সাউ। দাদার খুনের বদলা নিতেই এই ঘটনা ঘটিয়েছে সুজল বলে ধারণা করছে পুলিশ। 

তৃণমূল নেতা খুনের ঘটনায় এর আগে কাউসার আলি এবং সুজল পাসোয়ান নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত বুধবার ছিল নৈহাটি বিধানসভার উপনির্বাচন। সাতসকালেই  ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অশোক সাউ বাজার করতে বেরিয়েছিলেন। তখনই এই হামলা হয়। গুরুতর আহত অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তৃণমূল নেতাকে। অবস্থার অবনতি হওয়ায় ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর।

প্রত্যক্ষদর্শীরা এও জানান, গুলি করে পালানোর সময় বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ব্য়ারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের পরিবারের লোকজন।


```