Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মহুয়াকে অবিলম্বে বাংলো ছাড়তে বলে ফের নোটিস লোকসভার কমিটির

প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ আপাতত বাংলোয় থাকতে চেয়ে অনুরোধ করেছিলেন। 

মহুয়াকে অবিলম্বে বাংলো ছাড়তে বলে ফের নোটিস লোকসভার কমিটির

শেষ আপডেট: 17 January 2024 09:23

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির সাংসদ-বাংলো ছেড়ে দিতে ফের মহুয়া মৈত্রকে নোটিস ধরালো লোকসভার ডিরেক্টরেট অফ এস্টেট। প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ আপাতত বাংলোয় থাকতে চেয়ে অনুরোধ করেছিলেন। 

সেই আর্জি নিয়ে দিল্লি হাই কোর্টে মামলাও করেছিলেন তিনি। আদালত তাঁকে ডিরেক্টরেট অফ এস্টেটের কাছেই ফের আবেদন করার পরামর্শ দেয়। তবে ডিরেক্টরেট অফ এস্টেট স্পষ্ট করে দিয়েছে, কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদকে অবিলম্বে বাংলো ছাড়তে হবে। 

দিল্লির ওই বাংলোয় মহুয়ার ৭ জানুয়ারি পর্যন্ত থাকার অনুমতি ছিল। বাংলো না ছাড়ায় তাঁকে আগেও একবার কারণ দর্শানোর নোটিস ধরিয়েছিল কেন্দ্রীয় দফতর। 

বাংলো নিয়ে মহুয়ার প্রতি এই ধরনের সিদ্ধান্তে রাজনীতি দেখছে তৃণমূল। সাংসদরা মেয়াদ শেষে স্বল্প ভাড়ায় আরও ছয় মাস সরকারি বাংলোয় থাকতে পারেন। কিন্তু মহুয়াকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। 

লোকসভার একটি সূত্র দাবি করেছে, পূর্ণাঙ্গ মেয়াদ শেষে সাংসদদের বাড়তি ছয় মাস থাকার সুযোগ দেওয়া হয়। কিন্তু মহুয়া মৈত্রর সাংসদ পদ চলে গিয়েছে।

এর আগে লাক্ষাদ্বীপের সাংসদের সদস্য পদ খারিজের পর তাঁকে বাংলো ছাড়তে হয়েছিল। একই সিদ্ধান্ত করা হয় রাহুল গান্ধীর ক্ষেত্রেও। প্রসঙ্গত, লোকসভায় প্রশ্ন করা নিয়ে অনিয়মের অভিযোগে মহুয়ার সাংসদ পদ গতমাসে খারিজ হয়ে যায়।


```