Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা আক্রান্তদের চিকিৎসায় মাহিন্দ্রা গ্রুপ বানালো বিশেষ ডিভাইস, তীব্র শ্বাসকষ্টে অক্সিজেন দেবে রোগীদের

দ্য ওয়াল ব্যুরো: কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা নিয়ে এল স্বয়ংক্রিয় অ্যাম্বু ব্যাগ ভেন্টিলেশন পদ্ধতি। নিজের হাতে করে বা ম্যানুয়ালি নয় এই অ্যাম্বু ব্যাগের মাধ্যমে রোগীর শরীরে অক্সিজেন পৌঁছে দেবে একটি বিশেষ ডিভাইস।

করোনা আক্রান্তদের চিকিৎসায় মাহিন্দ্রা গ্রুপ বানালো বিশেষ ডিভাইস, তীব্র শ্বাসকষ্টে অক্সিজেন দেবে রোগীদের

শেষ আপডেট: 29 March 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা নিয়ে এল স্বয়ংক্রিয় অ্যাম্বু ব্যাগ ভেন্টিলেশন পদ্ধতি। নিজের হাতে করে বা ম্যানুয়ালি নয় এই অ্যাম্বু ব্যাগের মাধ্যমে রোগীর শরীরে অক্সিজেন পৌঁছে দেবে একটি বিশেষ ডিভাইস। এর সঙ্গেই লম্বা নল দিয়ে আটকানো আছে অ্যাম্বু ব্যাগ। এখন প্রতি মুহূর্তে ব্যাগে কী পরিমাণ অক্সিজেন ঢোকানো হবে, সেটা নিয়ন্ত্রণ করবে একটা স্পিড কন্ট্রোল সুইচ। তাকে ঘুরিয়েই এয়ার পাম্পিং রেট ঠিক করা যাবে। যেহেতু এই ডিভাইস স্বয়ংক্রিয় তাই অ্যাম্বু ব্যাগকে পাম্প করার জন্য আছে একটি মোটর। https://twitter.com/GoenkaPk/status/1244584784321368066 রোগীর চাহিদা বুঝে এই মোটরটির সাহায্যে কখনও দ্রুত আবার কখনও ধীরে ধীরে অ্যাম্বু ব্যাগকে পাম্প করা যাবে। মোটরের গতি নিয়ন্ত্রণ করবে ডিভাইসের পোটেনশিওমিটার। এইভাবে পাম্প করার ফলে প্রতি মিনিটে ০-৩০ বার শ্বাস নিতে পারবেন রোগী। ভেন্টিলেশন পাম্পে কতটা বাতাস ঢুকছে সেটা ঠিক করার জন্যও রয়েছে বিশেষ সুইচ। অ্যাম্বু ব্যাগের ভিতর বাতাসের চাপ নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে একটি নব। জরুরি অবস্থায় ডিভাইস বন্ধ করার জন্য রয়েছে স্টপ বাটন এবং ডক্টর’স কল সুইচ। কোনও কারণে যদি এই স্বয়ংক্রিয় ডিভাইস মাঝপথেই বন্ধ হয়ে যায় তাহলে এর সঙ্গে লাগানো অ্যালার্ম বেজে উঠবে। ডাক্তার বা স্বাস্থ্যকর্মীরা তখন ম্যানুয়ালি এই অ্যাম্বু ব্যাগকে কাজে লাগাতে পারবেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বজুড়েই তোলপাড় করে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। কোথাও ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, তো কোথাও অ্যান্টি-ভাইরাল ড্রাগ তৈরির প্রক্রিয়া চলছে। ম্যালেরিয়ার ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইন, ইবোলার ড্রাগ রেমডেসিভির নিয়ে গবেষণা চলছে ভারত, আমেরিকা, চিনে। এমআরএনএ সিকুয়েন্সকে কাজে লাগিয়ে ভ্যাকসিন তৈরির পথে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (NIH)। পিছিয়ে নেই ইংল্যান্ডও। ভাইরাল ভেক্টর ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া চালাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। খুব তাড়াতাড়ি এই ভ্যাকসিন ট্রায়াল হবে মানুষের উপরে। তার জন্য বেছে নেওয়া হচ্ছে অন্তত ৫০০ জন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষকে। ভ্যাকসিন তৈরির প্রক্রিয়ায় পিছিয়ে নেই ভারতও। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রির অধ্যাপক ডক্টর সীমা মিশ্র জানিয়েছেন, এমন ক্যানডিডেট ভ্যাকসিন তৈরি করা হচ্ছে যা ভাইরাল প্রোটিনগুলোকে শনাক্ত করতে পারবে। মানুষের শরীরে প্রয়োগ করলে দেহকোষের সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যদিও এই প্রক্রিয়া এখনও গবেষণার স্তরেই আছে। কোভিড-১৯ সংক্রমণ পরীক্ষা করার জন্যও নানা রকম টেস্ট-কিট ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আসছেন বিজ্ঞানী, বায়োটেকনোলজিস্ট ও ইঞ্জিনিয়াররা। আরটি-পিসিআর টেস্ট কিটের পাশাপাশি অ্যান্টিবডি স্ক্রিনিং টেস্ট-কিটও তৈরি হয়েছে। অন্যদিকে মুম্বইয়ের একটি সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিশেষ এক্স-রে ডিভাইস তৈরি করেছে যা কোভিড-১৯ সংক্রমণ ধরতে পারবে খুব তাড়াতাড়ি। টিউবারকিউলোসিসের সংক্রমণ ধরতে চেস্ট-এক্স রে আগেই বানিয়েছিল ওই সংস্থা, তারই উন্নত সংস্করণ ব্যবহার করা হবে করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষায়।

```