Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Mahindra: অগ্নিবীরদের চাকরি দেবে মাহিন্দ্রা গ্রুপ, জানালেন আনন্দ মাহিন্দ্রা

দ্য ওয়াল ব্যুরো: অগ্নিপথ-এ চার বছর চাকরি শেষে অগ্নিবীরদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, বিজেপি শাসিত একাধিক রাজ্য।(Mahindra) অসম রাইফেলসে তাদের জন্য দশ শতাংশ পদ সংরক্ষণের কথাও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

Mahindra: অগ্নিবীরদের চাকরি দেবে মাহিন্দ্রা গ্রুপ, জানালেন আনন্দ মাহিন্দ্রা

শেষ আপডেট: 20 June 2022 08:30

দ্য ওয়াল ব্যুরো: অগ্নিপথ-এ চার বছর চাকরি শেষে অগ্নিবীরদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, বিজেপি শাসিত একাধিক রাজ্য।(Mahindra) অসম রাইফেলসে তাদের জন্য দশ শতাংশ পদ সংরক্ষণের কথাও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

এবার অগ্নিবীরদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করল দেশের একটি প্রথমসারির শিল্প সংস্থা। (Mahindra) মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার কর্ণধার আনন্দ মাহিন্দ্রা আজ ঘোষণা করেছেন, তাঁরা যোগ্য অগ্নিবীরদের তাদের সংস্থায় নিয়োগ করবেতন। আজ এই কথা জানিয়ে টুইট করেছেন আনন্দ।

সেনা বাহিনীতে নিয়োগের অগ্নিপথ স্কিমের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে। বহু জায়গায় আন্দোলন হিংসার রূপ নিয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে আনন্দ মাহিন্দ্রা বলেছেন, গত বছর অগ্নিপথ এর বিষয়টি জানা মাত্র আমি যে কথা বলেছিলাম, আজও সেই কথা বলছি যে, অগ্নিপথ স্কিমের মাধ্যমে অগ্নিবীরেরা প্রশিক্ষিত ও শৃঙ্খলাপরায়ন বাহিনী হিসাবে চাকরির উপযুক্ত হয়ে উঠবে।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত মাহিন্দ্রা একমাত্র বেসরকারি কোম্পানি যারা অগ্নিবীরদের‌ নিয়োগের কথা বলল। অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা অনেকেই বলেছিলেন, শুধু সরকারি চাকরি নয়, বেসরকারি কোম্পানির দরজাও খুলে দিতে হবে অগ্নিবীরদের জন্য।

এসএসসি নিয়ে মুখ্যমন্ত্রী, সংশোধন করতে সময় দেওয়া হোক সরকারকে


```