Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাজ্যপালকে ধিক্কার জানিয়ে শুক্রবার কলকাতায় মিছিল করবে মহিলা তৃণমূল

রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সামনে রেখে বোসের বিরুদ্ধে কলকাতা শহরে ধিক্কার মিছিলের আয়োজন করেছে তৃণমূল। তৃণমূল সূত্রের খবর, রাজ্যপালের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে শহরের মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হবে।

রাজ্যপালকে ধিক্কার জানিয়ে শুক্রবার কলকাতায় মিছিল করবে মহিলা তৃণমূল

ফাইল ছবি।

শেষ আপডেট: 3 May 2024 00:22

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। 

এর আগে বাংলার কোনও রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের কোনও গুরুতর অভিযোগ ওঠেনি। পাল্টা হিসেবে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন রাজ্যপাল। শুধু তাই নয়, এ ব্যাপারে রাজ্যপালের বিরুদ্ধে মুখ খোলায় রাজভবনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে রাজভবন। বৃহস্পতিবার রাতে রীতিমতো বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। টুইট করেছেন রাজ্যপালও।

এরপরই রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সামনে রেখে বোসের বিরুদ্ধে কলকাতা শহরে ধিক্কার মিছিলের আয়োজন করেছে তৃণমূল। তৃণমূল সূত্রের খবর, রাজ্যপালের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে শহরের মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হবে।

তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে এই মিছিল করা হবে। যার অগ্রভাগে থাকবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কলকাতার পাশাপাশি জেলায় জেলায়ও রাজ্যপালকে ধিক্কার জানিয়ে মিছিল সংগঠিত করা হবে বলে মহিলা তৃণমূল সূত্রের খবর।

ঘটনার সূত্রপাত, এদিন সন্ধেয় হেয়ার স্ট্রিট থানায় গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। এরপরই রাজ্যপালের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানান চন্দ্রিমা। 

তিনি বলেন, "রাজ্যপালের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ! এ কী ধরনের ঘটনা ঘটছে? ছিঃ, যে রাজ্যপাল নাকি সকলের অভিযোগ শুনবেন বলে পিসরুম খুলেছেন,, অভিযোগের নিষ্পত্তি করবেন। তাহলে কী এই জন্যই উনি পিসরুম চালু করেছেন?"

চন্দ্রিমা কড়া বিবৃতির জানানোর কিছু পরেই টুইট করে রাজ্যপাল রাজভবনে চন্দ্রিমার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। শুধু তাই নয় চন্দ্রিমার বিরুদ্ধে আইন অনুযায়ী কী পদক্ষেপ করা যায়, তা জানতে দেশের অ্যাটর্নি জেনারেলের কাছে পরামর্শও চেয়েছেন রাজ্যপাল!

এমন আবহে বৃহস্পতিবার রাতে রাজভবনে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাজ্যে তিনটি নির্বাচনী সভা করার কথা রয়েছে তাঁর। সভা থেকে এ ব্যাপারে মোদী কিছু বলেন কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে সব মহলে।


```