Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

সোনার পাতে মোড়া গান্ধীজির চশমা মিলল ১০০ বছর পরে! নিলাম হবে ব্রিটেনে

দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনে নিলামে উঠতে চলেছে, গান্ধীজির একজোড়া চশমা! সোনার পাতে মোড়া সেই ঐতিহাসিক চশমার জন্য অন্তত ১০ হাজার থেকে ১৫ হাজার পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১০-১৫ লক্ষ টাকা দাম উঠবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। উত্তর-পশ্চিম ব্রিটেনে

সোনার পাতে মোড়া গান্ধীজির চশমা মিলল ১০০ বছর পরে! নিলাম হবে ব্রিটেনে

শেষ আপডেট: 10 August 2020 01:30

দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনে নিলামে উঠতে চলেছে, গান্ধীজির একজোড়া চশমা! সোনার পাতে মোড়া সেই ঐতিহাসিক চশমার জন্য অন্তত ১০ হাজার থেকে ১৫ হাজার পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১০-১৫ লক্ষ টাকা দাম উঠবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। উত্তর-পশ্চিম ব্রিটেনের হানহাম শহরের ইস্ট ব্রিস্টল নিলাম সংস্থার তরফে জানানো হয়েছে, রবিবারই তাদের কাছে এসে পৌঁছেছে এই চশমাটি। তাদের লেটারবক্সে একটি খামে মুড়ে কেউ রেখে গেছেন সেটি, সঙ্গে চশমার ইতিহাস। প্রাথমিক পরীক্ষায় সেটি সত্য বলেই মনে হয়েছে বলে জানিয়েছেন ওই সংস্থার মালিক অ্যান্ডি স্টো। অ্যান্ডি বলেন, "আমি তো সবটা বোঝার পরে চেয়ার থেকে পড়েই যাচ্ছিলাম! এ যেন স্বপ্ন সত্যি হওয়া!" জানা গেছে, ইংল্যান্ডের এক অজ্ঞাতপরিচয় ব্যবসায়ী পৌঁছে দিয়েছেন চশমাটি। তিনি জানিয়েছেন, তাঁর বাবা তাঁকে বলেছিলেন, তাঁর কাকা অর্থাৎ ওই ব্যবসায়ীর দাদু যখন ১৯১০ থেকে ১৯৩০ সাল পর্যন্ত সাউথ আফ্রিকায় কাজ করতেন ব্রিটিশ পেট্রোলিয়ামের হয়ে, তখন তিনি এই চশমাটি উপহার পান মোহনদাস করমচাঁদ গান্ধীর কাছ থেকে। সেটিই উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন এবং মনস্থির করেছেন সঠিক জায়গায় ফিরিয়ে দেবেন।

Spectacles believed to be worn by Mahatma Gandhi emerge at UK auction

অ্যান্ডি জানিয়েছেন, চশমাটির দুটি ডান্ডা সোনার জল করা, দুটি কাচ জোড়া লাগানোর ছোট্ট ধাতব টুকরোটিও সোনার জলের রঙ করা পাত দিয়ে মোড়া। শোনা যায় গান্ধীজি প্রায়ই তাঁর ব্যবহৃত জিনিসপত্র তাঁর পরিচিতদের উপহার হিসেবে দিতেন। এই চশমাটিও সেরকম ভাবেই ওই ব্যবসায়ীর দাদু পেয়েছিলেন বলে মনে করা হচ্ছে। তার পরে বংশ পরম্পরায় হাত বদল হয়েছে। অ্যান্ডির কথায়, "আমরা সময়কাল মিলিয়ে দেখেছি, যা সম্পূর্ণ মিলে যাচ্ছে ব্যবসায়ীর বক্তব্যের সঙ্গে। এমনকি চশমাটি কোন সময় ব্যবহৃত হয়েছিল সেটাও মিলিয়ে দেখা হয়েছে। মনে করা হচ্ছে, চশমাটি সম্ভবত গান্ধীজির একদম প্রথম দিককার চশমা। সে সময়ে তিনি অনেককেই অনেক কিছু নিজের জিনিস দিয়ে দিতেন।" আগামী ২১ আগস্ট অনলাইনে চশমাটির নিলাম শুরু হতে চলেছে। ইতিমধ্যেই চশমাটির ব্যাপারে অনেক মানুষ আগ্রহ দেখিয়েছেন, বিশেষ করে ভারত থেকে অনেকেই খোঁজ করেছেন।

```