Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

৯২ বছর বয়সে ফের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন মহাথির

দ্য ওয়াল ব্যুরো: আর আট বছর পেরোলেই সেঞ্চুরি। ৯২ বছর বয়সে ফের প্রধানমন্ত্রী হয়ে বিশ্বের প্রবীণতম রাষ্ট্রপ্রধানের তকমা পেতে চলেছেন মালয়েশিয়ার মহাথির মহম্মদ। পেরিয়ে গিয়েছে দেড় দশকেরও বেশি সময়। তাঁর বয়স হয়েছে ৯২। তার পরেও জিতলেন তিনিই। যে মানু

৯২ বছর বয়সে ফের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন মহাথির

শেষ আপডেট: 10 May 2018 06:42

দ্য ওয়াল ব্যুরো: আর আট বছর পেরোলেই সেঞ্চুরি। ৯২ বছর বয়সে ফের প্রধানমন্ত্রী হয়ে বিশ্বের প্রবীণতম রাষ্ট্রপ্রধানের তকমা পেতে চলেছেন মালয়েশিয়ার মহাথির মহম্মদ।

পেরিয়ে গিয়েছে দেড় দশকেরও বেশি সময়। তাঁর বয়স হয়েছে ৯২। তার পরেও জিতলেন তিনিই। যে মানুষটির হাতে ধরে আধুনিক মালয়েশিয়া তৈরি হয়েছিল, বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ তৈরি করেছিলেন যিনি, সেই আধুনিক মালয়েশিয়ার রূপকার মহাথির মহম্মদের যুগে আবারও ফিরল মালয়েশিয়া।

বুধবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের আগাম হিসেবনিকেশে পাল্লা ভারী ছিল প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দিকেই। কিন্তু সে সব মিথ্যে প্রমাণ করে, জিতে গেল ৯২ বছর বয়সি মাহাথির মহম্মদের নেতৃত্বাধীন জোট। রাজনীতির একটি সূত্র বলছে, গুরুর কাছে হার হল শিষ্যের। মানুষ আবার মহাথির-যুগই ফিরে পেতে চাইছেন।

গত কাল রাতেই ৯২ বছর বয়সি মহাথিরের সমর্থকদের মালয়েশিয়ার রাস্তায় উল্লাস করতে দেখা গেছে। জানা যায়, নতুন সরকার গঠনের জন্য মহাথিরকে আমন্ত্রণ জানিয়েছেন রাজাক। শিগগিরই শপথ নেবেন তাঁরা

সূত্রের খবর, ২২২ আসনের মধ্যে ২০৭টির ফল মিলেছে। এর মধ্যে ১১২টি আসনে জয় পেয়েছেন মহাথিরের নেতৃত্বাধীন পাকাতান হারাপান। নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল পেয়েছে ৭৫ আসন। সরকার গঠন করতে ন্যূনতম ১১২ আসন দরকার। বিরোধী পক্ষের এই জয়ের খবর পেয়ে বুধবার পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করে দেন নাজিব।

ফোটো সৌজন্য- আল জাজিরা

```