Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জল্পনা উস্কে দিয়ে শরদ পওয়ারের সঙ্গে দেখা করলেন সঞ্জয় রাউত

দ্য ওয়াল ব্যুরো: শিবসেনাকে নিয়েই তিনি শপথ নেবেন বলে ইঙ্গিত দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফলেড়ণবীশ, যদিও এখনও পর্যন্ত মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে বিজেপি-শিবসেনার রফাসূত্র জানা যায়নি। এরই মধ্যে জল্পনা বাড়িয়ে ন্যাশনালিস্ট কংগ্র

জল্পনা উস্কে দিয়ে শরদ পওয়ারের সঙ্গে দেখা করলেন সঞ্জয় রাউত

শেষ আপডেট: 31 October 2019 17:37

দ্য ওয়াল ব্যুরো: শিবসেনাকে নিয়েই তিনি শপথ নেবেন বলে ইঙ্গিত দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফলেড়ণবীশ, যদিও এখনও পর্যন্ত মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে বিজেপি-শিবসেনার রফাসূত্র জানা যায়নি। এরই মধ্যে জল্পনা বাড়িয়ে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা শরদ পওয়ারের সঙ্গে দেখা করলেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত। এ দিন রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। তাঁকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করতে চায় শিবসেনা। শরদ পওয়ারের সঙ্গে দেখা করার পরে শিবসেনার নেতা সঞ্জয় রাউত জানিয়ে দেন, দীপাবলির পরে স্রেফ সৌজন্য সাক্ষাতের জন্যই তিনি শরদ পওয়ারের কাছে গিয়েছিলেন। কয়েকদিন আগে শিবসেনার কয়েকজন নেতা রাজ্যপালের সঙ্গেও দেখা করেছেন। সব মিলিয়ে ক্রমেই জল্পনা বাড়ছে মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে। মহারাষ্ট্রে ভোটের ফল প্রকাশের পরেই শরদ পওয়ারের এনসিপি জানিয়ে দেয় যে, তারা কংগ্রেসের সঙ্গে বিরোধী আসনেই বসবে। ভোটের প্রাথমিক ফলাফলে অনেকটাই এগিয়ে গিয়েছিল বিজেপি। তখন শিবসেনাও জানিয়ে দিয়েছিল যে তারা বিজেপির সঙ্গেই সরকার গড়বে। কিন্তু মহারাষ্ট্রে একক ভাবে সরকার গড়ার ক্ষমতা নেই বিজেপির, এই বিষয়টি স্পষ্ট হতেই দর কষাকষি শুরু করে দেয় শিবসেনা। তারা জানিয়ে দেয়, মুখ্যমন্ত্রীর আসনটি তাদের চাই। বিজেপির তুলনায় অর্ধেক আসন পেলেও শিবসেনা দাবি করেছে, লিখিত ভাবে বিজেপিকে জানাতে হবে, অর্ধেক মেয়াদের জন্য মুখ্যমন্ত্রী হবে শিবসেনার কেউ। তাদের দাবি, গুরুত্বপূর্ণ মন্ত্রকেরও ৫০ শতাংশ তাদের চাই। বিজেপি জানিয়ে দেয়, কোনও ভাবেই তারা মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে দেবে না ছোট শরিক শিবসেনাকে। তবে এরই মধ্যে শরদ পওয়ার জানিয়ে দেন যে শিবসেনা কোনও অন্যায্য দাবি করছে না। তারপর থেকেই নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। ২৮৮ আসনের আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি পেয়েছে ১০৫টি ও শিবসেনা পেয়েছে ৫৬টি আসন। বিজেপি একক ক্ষমতায় সরকার গড়তে পারবে না বুঝেই দর কষাকষি চরম জায়গায় নিয়ে গেছে শিবসেনা। সাধারণত ছোট শরিকরা উপমুখ্যমন্ত্রী পদ দাবি করে, হরিয়ানাতেও তাই হয়েছে। কিন্তু এ ক্ষেত্রে শিবসেনা একেবারে মুখ্যমন্ত্রী পদের জন্য অনড় অবস্থান নিয়েছে। শিবসেনা দাবি করেছে, লোকসভা ভোটের আগে ৫০:৫০ সূত্র তাদের দিয়েছিল বিজেপি, যদিও সেকথা মানছে না বিজেপি। পড়ুন দ্য ওয়ালের পুজো ম্যাগাজিনের গল্প: শেষ ট্রাম https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/

```