Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপিকে কৃতঘ্ন মহম্মদ ঘোরির সঙ্গে তুলনা করল শিবসেনা, মহারাষ্ট্রে সরকার গড়া এখন দূর অস্ত

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে সরকার গড়া যখন ক্রমেই জটিল ও কঠিন হয়ে পড়ছে, তখন বিজেপির বিরুদ্ধে আরও বেশি করে আক্রমণাত্মক হয়ে উঠছে শিবসেনা। বিজেপির সঙ্গ ছেড়ে যখন মহারাষ্ট্রে এনসিপিকে সঙ্গে নিয়ে সরকার গড়া প্রায় নিশ্চিত করে ফেলেছে শিবসেনা, তখ

বিজেপিকে কৃতঘ্ন মহম্মদ ঘোরির সঙ্গে তুলনা করল শিবসেনা, মহারাষ্ট্রে সরকার গড়া এখন দূর অস্ত

শেষ আপডেট: 19 November 2019 11:02

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে সরকার গড়া যখন ক্রমেই জটিল ও কঠিন হয়ে পড়ছে, তখন বিজেপির বিরুদ্ধে আরও বেশি করে আক্রমণাত্মক হয়ে উঠছে শিবসেনা। বিজেপির সঙ্গ ছেড়ে যখন মহারাষ্ট্রে এনসিপিকে সঙ্গে নিয়ে সরকার গড়া প্রায় নিশ্চিত করে ফেলেছে শিবসেনা, তখন বেঁকে বসেছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। সংসদে শীত অধিবেশনের প্রথম দিনেই মুখে কিছু না বলে সংসদে শিবসেনাকে বিরোধী আসনে পাঠিয়ে দিয়েছে বিজেপি। এই অবস্থায় তাদের দলীয় মুখপত্র সামনায় নাম না করে বিজেপিকে আরও কড়া ভাষায় আক্রমণ করল শিবসেনা। তারা মহম্মদ ঘোরির সঙ্গে তুলনা করেছে তাদের দীর্ঘদিনের জোটসঙ্গীকে। পৃথ্বিরাজ চৌহান বারবার তাঁকে জীবনদান করলেও একবারমাত্র সুযোগ পেয়ে পৃথ্বিরীজকে হত্যা করেন মহম্মদ ঘোরি। সম্পাদকীয়তে সামনা লিখেছে, একদিন তারাই এনডিএ গঠন করতে সাহায্য করেছিল, তারা বিজেপির নেতাদের শিশুসুলভ বলে কটাক্ষ করে তাদের উপড়ে ফেলার হুমকি দিয়েছে। সামনায় শিবসেনা লিখেছে, “বলা হয়, ভারতে ইসলামিক শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মহম্মদ ঘোরি, বহু বার হিন্দু রাজা পৃথ্বিরাজ চৌহান তাঁকে ছেড়ে দেন (পরাজয়ের পরে), কিন্তু যখন ওই হামলাকারী যুদ্ধে জিতলেন, তখনই পৃথ্বিরাজকে হত্যা করে ফেললেন।... মহারাষ্ট্রেও বারবার এই অকৃজ্ঞদের ছেড়ে দিয়েছে শিবসেনা, আর এখন তারা আমাদের ছুরিকাঘাত করছে।” তবে সম্পাদকীয়তে কোথাও বিজেপির নাম করা হয়নি। সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সোমবার। তার আগে সোমবারই সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়ে দেন, বিরোধী আসনে শিবসেনার জায়গা নির্দিষ্ট করা হয়েছে। সম্পাদকীয়তে বিজেপির এই সিদ্ধান্তেরও নিন্দা করা হয়েছে। জোশী উল্লেখ করেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে শিবসেনার সদস্য অরবিন্দ সাওয়ান্ত পদত্যাগ করায় এবং মহারাষ্ট্রে কংগ্রেস ও এনসিপির সঙ্গে শিবসেনা সরকার গড়ার চেষ্টা করছে বলে এই সিদ্ধান্ত। সম্পাদকীয়তে শিবসেনা বলেছে, “এ নিয়ে যখন এনডিএ-তে কোনও আলোচনই হয়নি, তখন আমাদের আসন কোথায় হবে, এ নিয়ে কে সিদ্ধান্ত নিল? আগে এনডিএ-র প্রধান ছিলেন লালকৃষ্ণ আডবাণী এবং আহ্বায়ক ছিলেন জর্জ ফার্নান্ডেজ। এখন এনডিএ-র প্রধান কে, আহ্বায়কই বা কে?” এনডিএ থেকে শিবসেনাকে বার করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সামনায়। অন্য কোনও দলকে না জানিয়ে, ঐক্যমত্যে না পৌঁছে এনডিএ থেকে তাদের কী ভাবে তাড়িয়ে দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সামনার সম্পাদকীয়তে। তারা জানিয়েছে, ১৭ নভেম্বর শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের সপ্তম প্রয়াণদিবসে তাদের বিরোধী আসনে পাঠিয়ে দিয়েছে বিজেপি। হুড়োহুড়ি করে নেওয়া এই সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে বড় মূল্য চোকাতে হবে বলে চেতাবনি দিয়েছে শিবসেনা। সম্পাদকীয়তে তারা লিখেছে, “ঔদ্ধত্যের রাজনীতির এটাই শেষের শুরু। আপনারা আমাদের চ্যালেঞ্জ করছেন, আমরাও চ্যালেঞ্জ নিয়ে বলছি একদিন আমরা আপনাদের উপড়ে ফেলব।” জম্মু-কাশ্মীরে পিডিপি নেত্রী মেহবুবা মুফতির সঙ্গে জোট গড়ার আগে এবং জেডিইউকে নতুন করে এনডিএতে নেওয়ার আগে এনডিএ শরিকদের মত নেওয়া হয়েছিল কিনা সেই প্রশ্নও তুলছে শিবসেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচক ছিলেন জেডিইউ নেতা নীতীশ কুমার।

```