Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়িয়ে দিল মহারাষ্ট্র ও তামিলনাড়ু, কেন্দ্রের ঘোষণার অপেক্ষা

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন ১৮ মে-র আগেই চতুর্থ দফার লকডাউনের শর্ত কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দেবে। শনিবার দুপুর ৩ টে পর্যন্ত তা ঘোষণা করেনি কেন্দ্র। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষণার অপেক্ষা না করেই ৩১ ম

লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়িয়ে দিল মহারাষ্ট্র ও তামিলনাড়ু, কেন্দ্রের ঘোষণার অপেক্ষা

শেষ আপডেট: 16 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন ১৮ মে-র আগেই চতুর্থ দফার লকডাউনের শর্ত কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দেবে। শনিবার দুপুর ৩ টে পর্যন্ত তা ঘোষণা করেনি কেন্দ্র। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষণার অপেক্ষা না করেই ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিল মহারাষ্ট্র ও তামিলনাড়ু। তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ শুরু হয়েছিল ৩ মে থেকে। তা আজ রবিবার ১৭ মে শেষ হচ্ছে। কাল সোমবার থেকে জনজীবন কীভাবে চলবে সে ব্যাপারে আজই নতুন নির্দেশ আসার কথা। মহারাষ্ট্রের মুখ্য সচিব অজয় মেটা জানিয়েছেন, লকডাউন ৩১ মে পর্যন্ত বাড়ানো হল। পরিস্থিতি অনুযায়ী লকডাউনের শর্ত শিথিল করবে রাজ্য। সময়ে সময়ে তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। তা ছাড়া গ্রিন এবং অরেঞ্জ জোনে আরও পরিষেবা শুরু করার কথা জানিয়েছেন তিনি। একই ভাবে তামিলনাড়ুও লকডাউনের মেয়াদ বাড়িয়েছে। চেন্নাই সহ তামিলনাড়ুর ১২ টি জেলায় লকডাউন কঠোর ভাবেই মানা হবে। তবে কোয়েম্বাত্তুর, সালেম সহ ২৫ টি জেলায় লকডাউনের চতুর্থ দফায় অনেক পরিষেবা শুরু করা হবে। শর্তও শিথিল করা হবে। বস্তুত চতুর্থ দফার লকডাউনে রাজ্যের হাতে অধিকতর ক্ষমতা দিতে পারে কেন্দ্র। কনটেইনমেন্ট জোনগুলিতে লকডাউন কঠোরভাবে মানা হলেও অন্যত্র কীভাবে যান চলাচল ও পরিষেবা শুরু করা হবে তা নির্ধারণের এক্তিয়ার ক্রমশ রাজ্যের হাতে ছাড়া হবে। তবে রেল, বিমান, মেট্রো রেল পরিষেবা কীভাবে শুরু হবে সে ব্যাপারে কেন্দ্রই সিদ্ধান্ত নেবে। দেশে করোনা সংক্রমণ ৯০ হাজারে পৌঁছে গেছে। করোনা সংক্রমণ ও তার জেরে মৃতের সংখ্যায় সারা দেশের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সারা দেশে করোনা সংক্রমণের এক তৃতীয়াংশই এই রাজ্য থেকে। শুধু মাত্র মুম্বইতেই করোনায় আক্রান্ত ১৮ হাজারের বেশি মানুষ। মু্ম্বইয়ের পরে রয়েছে পুণে, সোলাপুর, ঔরঙ্গাবাদ এবং মালেগাঁও। গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা উঠে এসেছে এই জায়গাগুলো থেকেই।  শনিবার দেশের ১২টি রাজ্যের ৩০টি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে যেখানে লকডাউন কঠোরভাবে মানা হতে পারে। এই এলাকাগুলি হল বৃহন্মম্বুই বা গ্রেটার মুম্বই, গ্রেটার চেন্নাই, আহমেদাবাদ, ঠাণে, দিল্লি, ইনদওর, পুনে, কলকাতা, জয়পুর, নাসিক, জোধপুর, আগ্রা, তিরুভাল্লুর, ঔরঙ্গাবাদ, কুড্ডালোর, গ্রেটার হায়দরাবাদ, সুরাট, চেঙ্গালপাট্টু, আরিয়ালুর, হাওড়া, কুর্নুল, ভোপাল, অমৃতসর, ভিল্লুপুরম, বদোদরা, উদয়পুর, পালঘর, বেরহামপুর, সোলাপুর ও মেরঠ। বিহার, তামিলনাড়ু ও কর্নাটকও পুরোপুরি লকডাউন শিথিল করার পক্ষে নয়। সূত্রের খবর, মে মাস শেষ অবধি বাস, ট্রেন ও বিমান পরিষেবা বন্ধ রাখার পক্ষেই সায় দিতে পারে এই তিন রাজ্যও।

```