Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গণধোলাইয়ে নিহতদের দেহ পুলিশের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

দ্য ওয়াল ব্যুরো: ছেলেধরা সন্দেহে পাঁচ জনকে পিটিয়ে মেরেও রাগ কমেনি জনতার। পুলিশ যখন দেহগুলিকে তুলে আনার চেষ্টা করছে তখনও ফের তাণ্ডব চালাল বহু লোক। তারা পুলিশের গাড়ি থেকে দুটি দেহ ছিনিয়ে নিতে চেয়েছিল। তাদের সন্দেহ, ওই দুজন মরেনি। তাদের মৃত্যু

গণধোলাইয়ে নিহতদের দেহ পুলিশের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

শেষ আপডেট: 2 July 2018 06:20

দ্য ওয়াল ব্যুরো: ছেলেধরা সন্দেহে পাঁচ জনকে পিটিয়ে মেরেও রাগ কমেনি জনতার। পুলিশ যখন দেহগুলিকে তুলে আনার চেষ্টা করছে তখনও ফের তাণ্ডব চালাল বহু লোক। তারা পুলিশের গাড়ি থেকে দুটি দেহ ছিনিয়ে নিতে চেয়েছিল। তাদের সন্দেহ, ওই দুজন মরেনি। তাদের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যই দেহগুলি কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। রবিবার সকালে মহারাষ্ট্রের ধুলে শহর থেকে ১৪০ কিলোমিটার দূরে রানিপাড়া গ্রামে গিয়েছিল এক যাযাবর গোষ্ঠীর সাতজন। ওই অঞ্চলে আগে থেকেই হোয়াটস অ্যাপে গুজব ছড়িয়েছিল, আশপাশে একদল ছেলেধরা ঘুরছে। যাযাবররা এক শিশুর সঙ্গে কথা বলতেই স্থানীয় লোক ভেবে নেয়, এরাই সেই ছেলেধরা। রবিবার স্থানীয় হাটে জড়ো হয়েছিল বহু লোক। তারা সবাই সাতজনের ওপরে ঝাঁপিয়ে পড়ে। দুজন কোনক্রমে পালায়। বাকিদের জনতা পিটিয়ে মেরে ফেলে। পুলিশ জানিয়েছে, গণধোলাইয়ের ঘটনায় যুক্ত সন্দেহে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সকলের বয়স কুড়ির কোঠায়। আরও কয়েকজন অভিযুক্তের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে। পুরো ঘটনার তদন্ত করার জন্য তৈরি হয়েছে পুলিশের পাঁচটি টিম।

```