চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা! অভিযুক্ত যুবককে নগ্ন করে ঘোরাল এলাকাবাসী
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদের আগুন জ্বলছে। মহিলাদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন নাগরিকেরা। অপরাধীদের চরমতম সাস্তির দাবিতেও পথে নেমেছেন বহু মানুষ। এ সবের মধ্যেই এ
শেষ আপডেট: 2 December 2019 08:29
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদের আগুন জ্বলছে। মহিলাদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন নাগরিকেরা। অপরাধীদের চরমতম সাস্তির দাবিতেও পথে নেমেছেন বহু মানুষ। এ সবের মধ্যেই এক ছোট্ট শিশুকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে গেল যুবক। তাকে নগ্ন করে রাস্তায় ঘোরালেন স্থানীয় বাসিন্দারা।
৩৫ বছরের ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, প্রতিবেশীর চার বছরের কন্যাসন্তানকে যৌন হেনস্থা করেছে সে। চেষ্টা করেছে ধর্ষণেরও। রবিবার মহারাষ্ট্রের নাগপুরের পারদি এলাকার এই ঘটনায় বিকৃতকাম ওই যুবককে শাস্তি দেওয়ার দায়িত্ব স্থানীয় বাসিন্দারা নিজেরাই নিয়েছেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ও ধৃত যুবকের নাম জওহর বৈদ্য। সে নাগপুরের একটি ছোট ব্যাঙ্কে কালেকশন এজেন্ট হিসেবে কাজ করে বলে জানা গিয়েছে। পেশার সূত্রেই ওই প্রতিবেশীর বাড়িতে টাকা তোলার জন্য প্রায়ই আসা-যাওয়া ছিল তার। ওই পরিবার সূত্রের খবর, রবিবার সন্ধেয় তাদের চার বছরের মেয়েকে একা দেখতে পেয়ে ঘরের ভিতর ঢুকে পড়ে জওহর।
শিশুটির মায়ের দাবি, এর পরেই শিশুটির যৌন হেনস্থার চেষ্টা করে জওহর। চেষ্টা করে ধর্ষণের। ঠিক সেই মুহূর্তেই বাড়ি ফেরেন তিনি নিজে। ঘরে ঢুকেই চোখের সামনে মেয়ের উপর উদ্যত ওই যুবককে দেখে সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন তিনি। তাই শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারা। জওহরকে ঘিরে ধরেন সকলে। শুরু হয় মারধর।
এর পরে শিশুকে ধর্ষণের চেষ্টা করার অপরাধে নগ্ন করে গোটা এলাকায় ঘোরানো হয় জওহরকে। শেষমেশ খবর পেয়ে পুলিশ এসে পৌঁছলে, তাকে তুলে দেওয়া হয় পুলিশেক হাতে। পকসো আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুলিশ পুলিশের কাজ করবে। কিন্তু এলাকার কোনও শিশু বা মেয়ের সঙ্গে এমন কিছু করার কথা যাতে জওহর বা অন্য কেউ না ভাবে, কোনও বিকৃতকাম যাতে আর প্রশ্রয় না পায়, সেই শিক্ষা দিতেই অভিযুক্তকে নগ্ন করে ঘোরানোর শাস্তি দিয়েছেন তাঁরা।