Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Maharashtra Land : মহারাষ্ট্রের সিঙ্গুর, চাষিদের জমি ফেরাবে সরকার

দ্য ওয়াল ব্যুরো : এ যেন আর এক সিঙ্গুর। তবে পুরোপুরি নয়। এখানেও শিল্পের জন্য অধিগ্রহণ করা জমি (Maharashtra Land) ফিরিয়ে দেওয়া হবে মালিকদের। তবে এই সিদ্ধান্তের পিছনে রয়েছে ভিন্ন কারণ। যে উদ্দেশে জমি নিয়েছিল সরকার, দেড় দশকেও তা বাস্

Maharashtra Land : মহারাষ্ট্রের সিঙ্গুর, চাষিদের জমি ফেরাবে সরকার

শেষ আপডেট: 22 March 2022 03:50

দ্য ওয়াল ব্যুরো : এ যেন আর এক সিঙ্গুর। তবে পুরোপুরি নয়। এখানেও শিল্পের জন্য অধিগ্রহণ করা জমি (Maharashtra Land) ফিরিয়ে দেওয়া হবে মালিকদের।

তবে এই সিদ্ধান্তের পিছনে রয়েছে ভিন্ন কারণ। যে উদ্দেশে জমি নিয়েছিল সরকার, দেড় দশকেও তা বাস্তবায়িত হয়নি। তাই অধিগ্রহণ করা ১৫০০ একর জমি ফিরিয়ে দাওয়ার দাবি নিয়ে প্রশাসন এবং আদালতের দারস্থ হয়েছিলেন গ্রামবাসীরা (Maharashtra Land)। সোমবার শিল্প মন্ত্রী সুভাষ দেশই বিধানসভায় জানিয়েছেন, প্রক্রিয়া শুরু হয়েছে। মাস তিনেকের মধ্যে জমি ফিরিয়ে দেওয়া হবে (Maharashtra Land)।

জায়গাটি (Maharashtra Land) মহারাষ্ট্রের রায়গডা জেলার। সেখানে ২০০৮ সালে রাজ্যের তৎকালীন কংগ্রেস সরকার ১৫০০ একর জমি অধিগ্রহণ করেছিল। উদ্দেশ্য ছিল বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসিজেড তৈরি করা। প্রকল্পের নাম দেওয়া হয়েছিল মহা মুম্বই এসইজেড।

এসিজেড কী (Maharashtra Land)

মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প হাতে নিয়েছিল। এটা অনেকটা আগের মুক্ত বাণিজ্য অঞ্চলের মতো ভাবনা। এসইজেডে কলকারখানা করলে শিল্প সংস্থাগুলিকে পণ্য বিদেশে রফতানির জন্য কোনও রফতানি শুল্ক দিতে হয় না। এছাড়া আয়করের ছাড় ছিল। দেশের শ্রম আইনগুলিও বলবৎ হয় না এসইজেডে। শিল্পের দ্রুত বিকাশে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এটি শিল্প বিকাশের চিনা মডেল নামে পরিচিত।

কিন্তু গোটা দেশেই এই প্রকল্পের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ শুরু হয়। বাদ যায়নি মহারাষ্ট্রও। তবে সিঙ্গুর-নন্দীগ্রামের মতো রক্তক্ষয়ী আন্দোলনের চেহারা নেয়নি সেটা। কিন্তু মেধা পাটেকর মত পরিবেশবাদী এবং বলিউডের বহু মানুষ চাষিদের পক্ষ নিয়ে জমি অধিগ্রহণে আপত্তি জানান। চাপের মুখে সরকার গণভোট নেয়। তাতে বিপুল সংখ্যায় চাষিরা জমি দিতে অস্বীকার করেন। প্রতিবাদের মুখে আর অগ্রসর হয়নি মহারাষ্ট্র সরকার।

২০০৮ থেকে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা জমি ফেরত দেওয়া নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। এত দিনে তা কাটিয়ে ওঠা গিয়েছে। সিঙ্গুরের পর মহারাষ্ট্র হল দ্বিতীয় রাজ্য যেখানে শিল্পের জন্য অধিগৃহিত এত বিপুল পরিমাণ জমি মালিকদের ফিরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন : Farm Laws : বাতিল কৃষি আইনের পক্ষেই বেশিরভাগ কৃষক সংগঠন


```