Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাড়া দিতে না পারলেও ভাড়াটে উচ্ছেদ নয়, মহারাষ্ট্র সরকারের নির্দেশ বাড়িওয়ালাদের

দ্য ওয়াল ব্যুরো : দেশ যতদিন করোনাভাইরাসের সঙ্গে লড়াই করবে, ততদিন ভাড়াটে উচ্ছেদ করা যাবে না। শুক্রবার মহারাষ্ট্র সরকার এমনই নির্দেশ দিল বাড়িওয়ালাদের। সরকার বলেছে, দরকার হলে ভাড়াটেরা ভাড়া দেবেন তিন মাস পরে। ততদিন পর্যন্ত তাঁদের থাকতে দিতে হবে

ভাড়া দিতে না পারলেও ভাড়াটে উচ্ছেদ নয়, মহারাষ্ট্র সরকারের নির্দেশ বাড়িওয়ালাদের

শেষ আপডেট: 17 April 2020 12:49

দ্য ওয়াল ব্যুরো : দেশ যতদিন করোনাভাইরাসের সঙ্গে লড়াই করবে, ততদিন ভাড়াটে উচ্ছেদ করা যাবে না। শুক্রবার মহারাষ্ট্র সরকার এমনই নির্দেশ দিল বাড়িওয়ালাদের। সরকার বলেছে, দরকার হলে ভাড়াটেরা ভাড়া দেবেন তিন মাস পরে। ততদিন পর্যন্ত তাঁদের থাকতে দিতে হবে। দেশ জোড়া লকডাউনের ফলে রোজগার বন্ধ হয়ে গিয়েছে বহু মানুষের। তাঁদের অনেকে হয়তো বাড়ির ভাড়া দিতে পারবেন না। এই পরিস্থিতিতে তাঁদের যাতে উচ্ছেদ না হতে হয়, সেজন্য ওই নির্দেশ দিয়েছে উদ্ধব ঠাকরে সরকার। ভারতের যে রাজ্যগুলিতে করোনাভাইরাসের সংক্রমণ বেশি হয়েছে, তাদের শীর্ষে আছে মহারাষ্ট্র। ক্ষতিগ্রস্তদের তালিকায় তার পরেই আছে দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান ও মধ্যপ্রদেশ। দেশে যত মানুষ কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছেন, তাঁদের ৬০ শতাংশ বাস করেন এই পাঁচটি রাজ্যে। গত ২৪ মার্চ দেশ জুড়ে লকডাউন জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত মঙ্গলবার তিনি লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়িয়ে দেন। এর মধ্যে গরিব ও মধ্যবিত্তরা যাতে বিপদে পড়েন, সেজন্য তিনি নিয়োগকর্তাদের কাছে আবেদন জানিয়েছেন, কেউ যেন কর্মচারীদের ছাঁটাই না করেন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার প্রত্যেক মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, গরিবরা ঠিকমতো খাদ্যশস্য পাচ্ছে কিনা সেদিকে তাঁরা যেন লক্ষ রাখেন। শুক্রবারই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কয়েকটি ব্যবস্থা নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এদিন কেন্দ্রীয় ব্যাঙ্ক চেষ্টা করেছে যাতে বাজারে আরও ৫০ হাজার কোটি টাকা ঋণ যোগানো যায়। সেই সঙ্গে কমানো হয়েছে রিভার্স রেপো রেট। এর ফলে ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান আরও বেশি হারে ঋণ দেবে। কিন্তু কংগ্রেসের বক্তব্য, লকডাউনে যে গরিব মানুষজনের রোজগার বন্ধ হয়ে গিয়েছে, তাঁরা এই ব্যবস্থায় কতদূর লাভবান হবেন সন্দেহ আছে। আরবিআইয়ের ঘোষণার ফলে এদিন উঠেছে শেয়ার সূচক। এদিন সেনসেক্স উঠেছে ৩.২২ শতাংশ বা ৯৬৮ পয়েন্ট। তা পৌঁছেছে ৩১,৫৮৯-এর ঘরে। নিফটি উঠেছে ৩.০৫ শতাংশ বা ২৭৪ পয়েন্ট। তা পৌঁছেছে ৯২৬৭- এর ঘরে। বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত কোম্পানিগুলি লাভ করেছে মোট ৩ লক্ষ কোটি টাকা। এদিন সবচেয়ে বেশি লাভবান হয়েছে ব্যাঙ্কিং সেক্টর। অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়েছে ১৩.৪৫ শতাংশ। আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়েছে ৯.৮৯ শতাংশ। ব্যাঙ্কের পরে লাভবান হয়েছে গাড়ি শিল্প। ইচার মোটর্সের শেয়ারের দাম বেড়েছে ১০.৪০ শতাংশ। টিভিএস মোটর্সের শেয়ারের দাম বেড়েছে ৯.০১ শতাংশ। এছাড়া এফএমসিজি ও বিভিন্ন হেলথকেয়ার প্রোডাক্ট উৎপাদনকারী কোম্পানির শেয়ারের দামও বেড়েছে।

```