Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগ

বিবাহবহির্ভূত প্রেম, রিকশায় যুগলকে বসিয়ে ঘোরালো গ্রামবাসীরা

দ্য ওয়াল ব্যুরো: দুজনেই বিবাহিত, সংসার আছে। কিন্তু তবু প্রেমে পড়েছেন একে অন্যের। প্রেম তো ন্যায়-অন্যায় মানতে চায় না। বাধাও মানে না। ফলে অভিযোগ, সংসার থাকা সত্ত্বেও গ্রামবাসীরা নিষেধ করা সত্ত্বেও, শোনেননি রামকৃষ্ণ কুরঞ্জেকর ও তাঁর প্রেমিকা।

বিবাহবহির্ভূত প্রেম, রিকশায় যুগলকে বসিয়ে ঘোরালো গ্রামবাসীরা

শেষ আপডেট: 2 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: দুজনেই বিবাহিত, সংসার আছে। কিন্তু তবু প্রেমে পড়েছেন একে অন্যের। প্রেম তো ন্যায়-অন্যায় মানতে চায় না। বাধাও মানে না। ফলে অভিযোগ, সংসার থাকা সত্ত্বেও গ্রামবাসীরা নিষেধ করা সত্ত্বেও, শোনেননি রামকৃষ্ণ কুরঞ্জেকর ও তাঁর প্রেমিকা। মহারাষ্ট্রের ভান্ডারা জেলার পাওনি তহশিলের কোন্ধা গ্রামের ঘটনা। রামকৃষ্ণ নামের বিবাহিত যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন ওই গ্রামেরই এক মহিলা। তিনিও বিবাহিতা ও দুই সন্তানের মা। তাঁদের গ্রামের বিভিন্ন জায়গায় দেখতে পান গ্রামের লোকেরা। শুরু হয়ে যায় গুজগুজ ফুসফুস। তার পর শুরু হয় ধমকধামক। অভিযোগ, কারও কোনও কথাতেই কান দেননি প্রেমিকযুগল। বাড়ির লোকেরাও নিষেধ করেন। কোনও কথাতেই কাজ না হওয়ায় গ্রামবাসীরা যুগলকে উচিত ‘শিক্ষা’ দিতে উদ্যোগী হন। একটি সাইকেল রিকশা ভাড়া করে এনে তাতে চড়িয়ে দেওয়া হয় রামকৃষ্ণ ও তাঁর প্রেমিকাকে। রিকশাচালককে বলা হয় সারা গ্রাম তাঁদের নিয়ে ঘোরাতে। তাই করেন রিকশাচালক। সঙ্গে সঙ্গে ঘোরেন গ্রামবাসীদের একাংশ। এই ঘটনায স্থানীয় থানায় গ্রামের আট জনের নামে এফআইআর দায়ের করেছেন ওই যুবক।

```