Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিষেধ না শুনে চরম সেলফি-ঝুঁকি জাহাজে! সমালোচনার শিকার ফড়নবিশের স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: বারবারই সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে এমন ঘটনা। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে কিশোরী থেকে যুবক। কখনও কান ঘেঁষে বেরিয়ে গেছে মৃত্যু, কখনও বা দুর্ঘটনা ঘটেছে ভয়াবহ। কিন্তু তেমন কাণ্ডই যে ফের ঘটাতে যাবেন মন্ত্রীর স্ত্রী,

নিষেধ না শুনে চরম সেলফি-ঝুঁকি জাহাজে! সমালোচনার শিকার ফড়নবিশের স্ত্রী

শেষ আপডেট: 21 October 2018 17:49

দ্য ওয়াল ব্যুরো: বারবারই সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে এমন ঘটনা। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে কিশোরী থেকে যুবক। কখনও কান ঘেঁষে বেরিয়ে গেছে মৃত্যু, কখনও বা দুর্ঘটনা ঘটেছে ভয়াবহ। কিন্তু তেমন কাণ্ডই যে ফের ঘটাতে যাবেন মন্ত্রীর স্ত্রী, ভাবতে পারেননি কেউই! সেলফি তোলার জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা ফড়নবিশ যা করলেন, তা দেখে স্তম্ভিত তাঁর দেহরক্ষীরাও।

শনিবার গোয়া–মুম্বই ক্রুজ়ে চড়েছিলেন অমৃতা। সেদিনই প্রথম এই ক্রুজ়টি মুম্বই থেকে গোয়া যাত্রা শুরু করে। সেই ক্রুজ়েই সকলকে চমকে দিয়ে ডেকের একদম সামনে সটান চলে যান অমৃতা। নিরাপত্তা রক্ষী এবং দেহরক্ষীদের নিষেধাজ্ঞায় কান না দিয়ে, মুহূর্তের মধ্যে ওই ডেকের এতটাই সামনে চলে যান, শিউরে ওঠেন সকলে। দুয়েক ইঞ্চির এদিক ওদিকেই আরব সাগরে পড়ে যেতে পারতেন অমৃতা। আর হঠাৎ এতটা 'সাহসি' হয়ে ওঠার কারণটা বোঝা যায় তখনই। ডেকের কিনারায় বসে সেলফি তুলতে শুরু করেন তিনি।

মন্ত্রীর স্ত্রীয়ের এই কাণ্ডটি ভিডিও করেছিলেন কেউ। সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। শুরু হয় সমালোচনাও। অমৃতা অবশ্য কোনও প্রতিক্রিয়া জানাননি এসবের। তিনি বিপজ্জনক সেলফি তুলেই খুশি।

https://twitter.com/ANI/status/1053937276571541505

```