Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মর্মান্তিক! চলন্ত বাসে আগুন লেগে ২৫ জনের মৃত্যু মহারাষ্ট্রে

দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর কাণ্ড মহারাষ্ট্রের সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে। চলন্ত বাসে আচমকাই আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে গেলেন ২৫ জন যাত্রী। শনিবার রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের বুলধানার কাছে। যাত্রীবোঝাই একটি বাস ছুটে যাচ্ছি

মর্মান্তিক! চলন্ত বাসে আগুন লেগে ২৫ জনের মৃত্যু মহারাষ্ট্রে

শেষ আপডেট: 1 July 2023 01:59

দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর কাণ্ড মহারাষ্ট্রের সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে। চলন্ত বাসে আচমকাই আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে গেলেন ২৫ জন যাত্রী।

শনিবার রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের বুলধানার কাছে। যাত্রীবোঝাই একটি বাস ছুটে যাচ্ছিল সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়ে দিয়ে। আচমকাই বাসে আগুন লেগে যায়। ঘুমের মধ্যেই আগুনের গ্রাসে পড়েন বাসের যাত্রীরা।

জানা গেছে, ৩২ জন যাত্রী ছিল বাসটিতে। তার মধ্যে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। বাকি যাত্রীদের গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

এই আগুন আচমকা কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা যাচ্ছে যে টায়ার ফাটা থেকেই আগুন লেগে যায় ওই বাসে।

জানা গেছে বাসটি পুনে যাচ্ছিল। বাসের চালকও গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনাটির পুলিশি তদন্ত শুরু হয়েছে।

স্নাতকে ভর্তির অনলাইন প্রক্রিয়া শুরু, মধ্যরাত থেকেই খুলে যাচ্ছে পোর্টাল


```