Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

'বাজলো তোমার আলোর বেণু', মহালয়ায় তর্পণের ভিড় গঙ্গার ঘাটে, মানুষের ঢল গঙ্গাসাগরেও

'বাজলো তোমার আলোর বেণু', মহালয়ায় তর্পণের ভিড় গঙ্গার ঘাটে,  মানুষের ঢল গঙ্গাসাগরেও

শেষ আপডেট: 14 October 2023 10:27

দ্য ওয়াল ব্যুরো: পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। আজ মহালয়া, আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা। মহালয়ার আরও একটি অন্যতম দিক হল তর্পণ। পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দিতে সকাল থেকেই গঙ্গার ঘাটে, বিভিন্ন জলাশয়ে জড়ো হয়েছেন অসংখ্য মানুষ। 

তর্পণ উপলক্ষে গঙ্গার ঘাটে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতা ও রাজ্য পুলিশের তরফে। গঙ্গার ঘাটগুলিতে যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কারণে শুক্রবার রাত থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, যে কোনও দুর্ঘটনা মোকাবিলার জন্য থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। থাকছেন প্রশিক্ষিত ডুবুরিরাও। ঘাট সংলগ্ন একাধিক রাস্তায় সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে পণ্যবাহী যান চলাচল। 

কলকাতা বা শহরতলির ঘাটগুলির পাশাপাশি গঙ্গাসাগরেও তর্পণের উদ্দেশ্যে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। শুক্রবার ভোর থেকেই কাকদ্বীপ ও সাগরদ্বীপে পৌঁছে গিয়েছেন অনেকে। তর্পণের জন্য ৪ এবং ৫ নম্বর বিচের রাস্তা ব্যবহার করার অনুমতি মিলেছে প্রশাসনের তরফে। 

শুক্রবার মুড়িগঙ্গার নাব্যতা কমে যাওয়ায় দুপুর ১২টার পর থেকে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ভেসেল পরিষেবা। এর ফলে সমস্যায় পড়েন বহু যাত্রী। তার উপর ভেসেলে বাইক তোলা নিয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। তবে শনিবার ভোর থেকেই পরিচিত ভিড়ের ছবি চোখে পড়েছে গঙ্গাসাগরে। 


```