Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্মতলায় পুলিশের মার মাদ্রাসার শিক্ষকদের, মিছিলের অনুমতি থাকা সত্ত্বেও আক্রমণের অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: সরকারি মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে আন-এডেড মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের প্রকাশ্যে রাস্তার উপর নির্মম ভাবে অত্যাচার করে গ্রেফতার করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে। জানা গেছে, নিজেদের দাবিদাওয়া জান

ধর্মতলায় পুলিশের মার মাদ্রাসার শিক্ষকদের, মিছিলের অনুমতি থাকা সত্ত্বেও আক্রমণের অভিযোগ

শেষ আপডেট: 1 December 2020 08:57

দ্য ওয়াল ব্যুরো: সরকারি মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে আন-এডেড মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের প্রকাশ্যে রাস্তার উপর নির্মম ভাবে অত্যাচার করে গ্রেফতার করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে। জানা গেছে, নিজেদের দাবিদাওয়া জানাতে প্রশাসনের অনুমতি নিয়েই গান্ধী মূর্তির পাদদেশের দিকে যাচ্ছিলেন তাঁরা।

এই শিক্ষক সংগঠনের দাবি, তারা বেঙ্গল আর্মির অনুমতি নিয়ে নিয়মমাফিক লালবাজার এবং কলকাতা কর্পোরেশনকে নিজেদের কর্মসূচি জানিয়েছিল। তার পরেও শিক্ষক-শিক্ষিকাদের ওপর পুলিশের লাঠি নেমে আসে আচমকা!

অভিযোগ উঠেছে, সংগঠনের রাজ্য সভাপতি জাভেদ মিয়াঁদাদকে নির্মমভাবে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়। সংগঠনের রাজ্য সম্পাদক পলাশ রমকে পুলিশ টানাহ্যাঁচড়া করে তাঁর পোশাক ছিঁড়ে দিয়েছে বলেও দাবি আন্দোলনকারীদের।

এই ঘটনার পরে শতাধিক শিক্ষক-শিক্ষিকা লালবাজারে পৌঁছন। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, লালবাজার থেকেই এই আন্দোলন শুরু করবে। শুরু হবে আমরণ অনশন।

কীসের দাবিতে আন্দোলন?

জানা গেছে, মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায়ের প্রকল্পিত ২৩৫টি আন-এডেড মাদ্রাসার আড়াই হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা দীর্ঘ আট বছর বেতনহীন। পাশাপাশি, ৪০ হাজারের বেশি ছাত্রছাত্রীও সকল রকম সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এমনকি তারা নূন্যতম মিড-ডে-মিল থেকে বঞ্চিত।

শিক্ষক সংগঠনের দাবি, সরকারের কাছে বারবার আবেদন-নিবেদন করেও কোনও সুরাহা না হওয়ায়  তারা বাধ্য হয়ে গণতান্ত্রিক আন্দোলনের পথ বেছে নেয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে পুলিশের মার খেতে হল তাঁদের।


```