Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাইকোর্টের অনুমতি নিয়ে এবার ধর্নায় বসতে চলেছে মাদ্রাসা শিক্ষক সংগঠন! কী দাবি?

পুলিশ অনুমতি না দেওয়ায় এদিন তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। শর্তসাপেক্ষে তাঁদের ধর্নায় বসার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

হাইকোর্টের অনুমতি নিয়ে এবার ধর্নায় বসতে চলেছে মাদ্রাসা শিক্ষক সংগঠন! কী দাবি?

ফাইল ছবি।

শেষ আপডেট: 30 April 2025 23:33

দ্য ওয়াল ব্যুরো: মৌখিক আশ্বাসই সার, বেতন বৃদ্ধি হচ্ছে না। এই অভিযোগে বেতন বৃদ্ধির দাবিতে এবার ধর্নায় বসতে চলেছে মাদ্রাসা শিক্ষক সংগঠন (Madrasa teachers' organization)। তাঁদের বক্তব্য, দ্রব্য মূল্য বৃদ্ধির জেরে সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। অথচ তাঁদের বেতন রয়েছে সেই তিমিরেই। আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। 

এরই প্রতিবাদে কলেজ স্কোয়ারে ধর্নায় বসতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন সংগঠনের শিক্ষকরা। পুলিশ অনুমতি না দেওয়ায় এদিন তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। শর্তসাপেক্ষে তাঁদের ধর্নায় বসার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

আদালত সূত্রের খবর,এদিন বিচারপতি নির্দেশ দেন, ১ মে থেকে ৫ মে পর্যন্ত ধর্নায় বসতে পারবেন আন্দোলনকারী শিক্ষক সংগঠনের সদস্যরা। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তাঁরা সেখানে ধর্না অবস্থান করতে পারবেন। সর্বোচ্চ ৫০ জন থাকা যাবে।

একই সঙ্গে তাদের নিরাপত্তার বিষয়টি দেখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। একইভাবে আন্দোলনকারীদের উদ্দেশেও আদালতের নির্দেশ, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে হবে। এ ব্যাপারে পুলিশকেও যেন তাঁরা সহযোহিতা করেন। 

শূন্য পদে স্বচ্ছ ভাবে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন চাকরিপ্রার্থীরা। গত মাসে সুপ্রিমকোর্ট ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করে দেওয়ায় চাকরিহারা হন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সম্প্রতি তাঁরা এসএসসি ভবনে ঘেরাও অবস্থানও করে। এবার বেতন বৃদ্ধির দাবিতে টানা পাঁচদিন অবস্থানে বসতে চলেছেন মাদ্রাসার শিক্ষকরা।


```