Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Madhyapradesh: মেয়ের ধর্ষককে আঁশবটি দিয়ে কোপালেন বাবা ও মামা! কাটলেন মাথা, টুকরো ভাসালেন জলে

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের ধর্ষককে নৃশংসভাবে খুন করল বাবা ও মামা। বঁটি দিয়ে ধর্ষকের মাথা কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছে গোটা দেশ (Madhyapradesh)। আরও পড়ুন: পোড়া গোয়াল থেকে তারস্বরে ডাকছে ঝলসানো গ

Madhyapradesh: মেয়ের ধর্ষককে আঁশবটি দিয়ে কোপালেন বাবা ও মামা! কাটলেন মাথা, টুকরো ভাসালেন জলে

শেষ আপডেট: 29 March 2022 07:29

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের ধর্ষককে নৃশংসভাবে খুন করল বাবা ও মামা। বঁটি দিয়ে ধর্ষকের মাথা কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছে গোটা দেশ (Madhyapradesh)।

আরও পড়ুন: পোড়া গোয়াল থেকে তারস্বরে ডাকছে ঝলসানো গরু! অগ্নিকাণ্ডর ৭ দিন পরেও বগটুইয়ে বিভীষিকা

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খান্ডোয়ায়। সোমবার সেখানকার একটি নদী থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। দেহে মুন্ডু ছিল না। মুন্ডুকাটা সেই দেহ পেয়ে নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ তদন্ত চালিয়ে জানতে পারে মৃতের নাম ত্রিলোকচাঁদ (৫৫)। খান্ডোয়াতেই থাকত সে। তার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই শাস্তিই ত্রিলোকচাঁদকে দিয়েছেন মেয়েটির বাবা আর মামা।

পুলিশ জানিয়েছে, শনিবার ত্রিলোকচাঁদকে নদীর তিরে নিয়ে যান দুজন। সেখানে মেয়ের ধর্ষকের মাথা কেটে নেন তাঁরা। দেহ টুকরো করে ভাসিয়ে দেওয়া হয় নদীর জলে। মাছ কাঁটার বঁটি দিয়ে এই কাজ করা হয়েছে বলে অনুমান করেছে পুলিশ। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।


```