Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খালিস্তানি জঙ্গিদের বেআইনি অস্ত্র সরবরাহ করত! মধ্যপ্রদেশে গ্রেফতার যুবক

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের খালিস্তানি (Khalistani) জঙ্গিদের নাকি বেআইনি অস্ত্র (Illegal Arms) সরবরাহ (Supply) করছিল সে। এই অভিযোগেই সোমবার এক যুবককে গ্রেফতার (Arrest) করল মধ্যপ্রদেশের (MadhyaPradesh) বুরহানপুর থানার পুলিশ (Police)। ধৃতে

খালিস্তানি জঙ্গিদের বেআইনি অস্ত্র সরবরাহ করত! মধ্যপ্রদেশে গ্রেফতার যুবক

শেষ আপডেট: 3 August 2022 07:57

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের খালিস্তানি (Khalistani) জঙ্গিদের নাকি বেআইনি অস্ত্র (Illegal Arms) সরবরাহ (Supply) করছিল সে। এই অভিযোগেই সোমবার এক যুবককে গ্রেফতার (Arrest) করল মধ্যপ্রদেশের (MadhyaPradesh) বুরহানপুর থানার পুলিশ (Police)।

ধৃতের নাম আসান সিং। মধ্যপ্রদেশের ভগবানপুরার বাসিন্দা আসান শিখলিগড় সম্প্রদায়ভুক্ত। গত ৭ মাস ধরেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল সে। কায়দা করে এর আগে ২ বার গ্রেফতারি এড়িয়ে যায় ওই যুবক, জানিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত সোমবার নিজের বাড়ি যাওয়ার সময় পাচোরি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বুরহানপুর থানার পুলিশ সুপার রাহুল কুমার লোধা।

শিখলিগড় সম্প্রদায়ের লোকজন তাদের অস্ত্র তৈরির দক্ষতার জন্য বিখ্যাত। সাধারণত পাচোরি এলাকার বিভিন্ন অঞ্চলে বাস এদের। এই সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি খালিস্তানি জঙ্গি আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে, গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে এমনই খবর পায় মধ্যপ্রদেশ পুলিশ। তারপরেই শুরু হয় আভিযান। আসানের সঙ্গী নিহাল ওরফে নরেন্দ্র এবং আরও দুই শিখলিগড় সম্প্রদায়ের যুবককে এরপর গ্রেফতার করে বুরহানপুর পুলিশ। তবে পালিয়ে যায় আসান। ধৃতদের কাছ থেকে ২১টি দেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।

বিদেশের প্রবেশিকায় দারুণ স্কোর, কিন্তু ইংরেজিই বলতে পারেন না ভারতীয় যুবকরা! ব্যাপারটা কী


```