Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Madhyapradesh: মুসলিম সন্দেহে হিন্দু বৃদ্ধকে মারধর, মৃত্যু! গ্রেফতার অভিযুক্ত সেই বিজেপি কর্মী

দ্য ওয়াল ব্যুরো: 'আপনি কি মহম্মদ?' প্রশ্ন করে সঠিক উত্তর পাওয়া যায়নি। কারণ যাঁকে প্রশ্নটা করা হয়, তিনি মানসিক ভারসাম্যহীন (Madhyapradesh)। এরপরই শুরু হয় বেধড়ক মারধর। মারাই যান ওই বৃদ্ধ। এই ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মীকে শনিবার গ্রেফত

Madhyapradesh: মুসলিম সন্দেহে হিন্দু বৃদ্ধকে মারধর, মৃত্যু! গ্রেফতার অভিযুক্ত সেই বিজেপি কর্মী

শেষ আপডেট: 22 May 2022 02:48

দ্য ওয়াল ব্যুরো: 'আপনি কি মহম্মদ?' প্রশ্ন করে সঠিক উত্তর পাওয়া যায়নি। কারণ যাঁকে প্রশ্নটা করা হয়, তিনি মানসিক ভারসাম্যহীন (Madhyapradesh)। এরপরই শুরু হয় বেধড়ক মারধর। মারাই যান ওই বৃদ্ধ। এই ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মীকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি মধ্যপ্রদেশের (Madhyapradesh)। সেখানকার একটি ভিডিওতে দেখা যায় এক বিজেপি কর্মী মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে মারধর করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ব্যাপক শোরগোল শুরু হয়। মারের চোটে ওই বৃদ্ধ প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ ওঠে। প্রবল জনরোষের মাঝে অবশেষে হাতকড়া পরতে হল দীনেশ কুশওয়াহা নামের বিজেপির ওই কর্মীকে।

আরও পড়ুন: অর্জুন আজই তৃণমূলে, সেজে উঠছে ব্যারাকপুর, দ্য ওয়াল লিখেছিল সবার আগে

স্টেট হোম মিনিস্টার নরোত্তম মিশ্র জানিয়েছেন মধ্যপ্রদেশের ওই সংশ্লিষ্ট এলাকায় (Madhyapradesh) অভিযুক্তের বিরুদ্ধে খুন ও অবহেলায় মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মুসলিম সন্দেহে মারধরে যে বৃদ্ধ মারা গিয়েছেন তিনি আদৌ মুসলিম ছিলেন না। তাঁর নাম ছিল ভানওয়ারলাল জৈন। হিন্দু। গত ১৫ মে থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তল্লাশি চালিয়েই তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল তাঁর নাম মহম্মদ কিনা বারবার সেই প্রশ্ন করা হচ্ছে। উত্তর দিতে না পারলেই গালে সপাটে থাপ্পড়। ঠিক করে নাম বলার জন্যেও জোর করা হচ্ছিল ওই বৃদ্ধকে।


```