Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দল টিকিট দেয়নি, আত্মহত্যার চেষ্টা জব্বলপুরের বিজেপি নেতার

দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগে দলের প্রার্থী বাছাই নিয়ে বিক্ষোভ এ দেশের রাজনীতিতে বরাবরের দস্তুর। দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেসের সদর দফতর বা বিজেপি-র সদর দফতরের সামনে এই মরসুমে তিল ধারণের জায়গা থাকে না। টিকিট প্রত্যাশী, তাঁর অনুগামী, সমথর্ক সবমি

দল টিকিট দেয়নি, আত্মহত্যার চেষ্টা জব্বলপুরের বিজেপি নেতার

শেষ আপডেট: 8 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরোভোটের আগে দলের প্রার্থী বাছাই নিয়ে বিক্ষোভ এ দেশের রাজনীতিতে বরাবরের দস্তুর। দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেসের সদর দফতর বা বিজেপি-র সদর দফতরের সামনে এই মরসুমে তিল ধারণের জায়গা থাকে না। টিকিট প্রত্যাশী, তাঁর অনুগামী, সমথর্ক সবমিলিয়ে জমজমাট অবস্থা।

তবে শুক্রবার ব্যাপারটা যেন মাত্রা ছাড়াল। মধ্যপ্রদেশে বিধানসভা ভোট আসন্ন। দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি গতকালই চতুর্থ প্রার্থী তালিকা ঘোষণা করেছে। জব্বলপুরের প্রার্থীদের নামও ঘোষণা হয়েছে। তার পরই বিপত্তি ঘটল জব্বলপুরে বিজেপি পার্টি অফিসের বাইরে। জব্বলপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে টিকিট না পেয়ে এ দিন পার্টি অফিসের বাইরেই গায়ে আগুন ধরানোর চেষ্টা করেন বিজেপি-র স্থানীয় এক নেতা।

জব্বলপুরের ওই বিজেপি নেতার নাম অবতার সিংহ। ওই আসনটিতে বিজেপি হরেন্দ্র জিৎ সিংহ ‘বাব্বু’-কে প্রার্থী করেছে। এ দিন সকালে দলবল নিয়ে অবতার সিংহ পৌঁছে যান পার্টি অফিসের সামনে। হাতে একটা বড় কেরোসিনের জার। প্রথমে সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হরেন্দ্র জিৎ সিংহের মুণ্ডপাত করে বলেন, “উনি পাক্কা দুর্নীতিবাজ। ক’বছর আগেও অটো চালাতো, এখন কয়েক কোটি টাকার মালিক। আর আমি জনসঙ্ঘের সময় থেকে দল করছি। পার্টি আমাকে লেবু টেপার মতো টিপে নিংড়ে নিয়েছে। অথচ টিকিট দিল না!” এ কথা বলেই গায়ে কেরোসিন তেল ঢালতে থাকেন অবতার। তার পর আগুন লাগিয়ে দেন। সঙ্গে সঙ্গে তাঁকে বিরত করার চেষ্টায় নেমে পড়েন বাকি কর্মী-সমর্থকরা। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন অবতার। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধ্যপ্রদেশের বিজেপি-র এক মুখপাত্র পরে জানিয়েছেন, রাজনৈতিক যোগ্যতা ও জনপ্রিয়তা বিচার করেই দল হরেন্দ্র জিৎকে প্রার্থী করেছে। অবতার সিংহ বহুদিনের কর্মী। যা হয়েছে তা দুঃখজনক।


```