Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

WB Madhyamik Result 2025: প্রথম রায়গঞ্জের আদৃত ডাক্তার হতে চায়, 'সিলেবাস ধরে পড়লে হবে না'

কীভাবে মিলল এই সাফল্য? কী বলছে আদৃত?

WB Madhyamik Result 2025: প্রথম রায়গঞ্জের আদৃত ডাক্তার হতে চায়, 'সিলেবাস ধরে পড়লে হবে না'

আদৃত সরকার।

শেষ আপডেট: 2 May 2025 10:41

দ্য ওয়াল ব্যুরো: বড় হয়ে ডাক্তার হতে চায় মাধ্যমিকে (WB Madhyamik Result 2025) প্রথম রায়গঞ্জের করনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। 

আদৃতর কথায়, "মেধা তালিকায় (WB Madhyamik Result 2025) ঠাঁই পাব এমনটা আশা ছিল, তবে প্রথম হব ভাবিনি।" 

কীভাবে মিলল এই সাফল্য? আদৃতর কথায়, "সারা বছর একটা নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করলে পরীক্ষার সময় চাপ হয় না। তাই সারাবছরই রুটিন ধরে পড়াশোনা করতাম।"

একই সঙ্গে তাঁর মতে, শুধু সিলেবাস ধরে পড়াশোনা করলেই হবে না, পাঠ্যবই খুঁটিয়ে পড়তে হবে। এতে আমি অনেক সাহায্যও পেয়েছি।"

প্রতিবছরই ভাল ফল করে রায়গঞ্জ করোনেশন হাইস্কুল। তবে সবাইকে টপকে আদৃত রাজ্যে প্রথম হওয়ায় খুশি স্কুলের শিক্ষক, শিক্ষিকারাও। তাঁদের কথায়, আদৃতর এই সাফল্য স্কুলের অন্য পডুয়াদেরও অনুপ্রেরণা জোগাবে।

আর আদৃত জানায়, স্কুলের শিক্ষকদের সাহায্য এবং গাইডেন্স তাঁকে এত ভাল ফল করতে সাহায্য করেছে। আদৃতর প্রিয় বিষয়, বায়োলজি। পড়াশোনার বাইরে গল্পের বই পড়তে ভালবাসে সে।

এ বছর মাধ্যমিকে পাশ করেছে ৮৬.৫৬ শতাংশ পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। গত বছর পাশের হার ছিল ৮৬.৩১ শতাংশ। পাশের হারে জেলার হিসেবে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এরপর রয়েছে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর।  এবার পরীক্ষা দিয়েছেন ৯,৬৯,৪২৫ জন। গত বছরের তুলনায় এবছর ৬২ হাজারের বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছে।


```