Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মাধ্যমিকে প্রথম দশে ছজন, মোবাইল ছিল না বলেই পেরেছে, বলছেন নরেন্দ্রপুরের প্রধান শিক্ষক

মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয় তাঁদের ছাত্রদের। সেটাই সাফল্যের কারণ বলে মনে করছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ।

মাধ্যমিকে প্রথম দশে ছজন, মোবাইল ছিল না বলেই পেরেছে, বলছেন নরেন্দ্রপুরের প্রধান শিক্ষক

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

শেষ আপডেট: 2 May 2024 15:30

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয় তাঁদের ছাত্রদের। সেটাই সাফল্যের কারণ বলে মনে করছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। মাধ্যমিকের ফলাফলে এবার জয়জয়াকার এই আবাসিক বিদ্যালয়ের।

মাধ্যমিকের ফলাফলে মেধা তালিকায় প্রথম দশে এবার জায়গা করে নিয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ ছাত্র। তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, নবম ও  দশম স্থানে রয়েছে মিশনের ছাত্ররা। ৬৯১ পেয়ে মেধা তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে নৈরিত রঞ্জন পাল। ৬৮৮ পেয়ে অলিভ গায়েন ষষ্ঠ স্থান, ৬৮৭ পেয়ে আলেখ্য মাইতি সপ্তম স্থান দখল করেছে। ৬৮৫ পেয়ে এই আবাসিক স্কুলের দুই ছাত্র ঋতব্রত নাথ ও ঋত্বিক দত্ত নবম স্থানে রয়েছে। ৬৮৪ পেয়ে দশম স্থানে রয়েছে শুভ্রকান্তি জানা। 

এই আবাসিক বিদ্যালয়ের নিয়মানুবর্তিতাই স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে মনে করেন প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। তিনি বলেন, "আমাদের স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না। সেটাও সাফল্যের  অন্যতম কারণ বলে আমার মনে হয়। কারণ মোবাইলে ডুবে থাকলে ছোটদের একাগ্রতা নষ্ট হয়। আরও অনেক দিকে মন চলে যায়। তাই আমরা এই দিকটায় খুব খেয়াল রাখি। এছাড়াও এই আবাসিক বিদ্যালয়ে সবকিছুই সময় মেনে করতে হয় ছাত্রদের। এই নিয়মানুবর্তিতাও ওদের সাফল্য়ের চাবিকাঠি।"

সোনারপুরের সারদা বিদ্যাপীঠের দুই পরীক্ষার্থীও এবার মাধ্যমিকের ফলাফলে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। ৬৮৬ পেয়ে অষ্টম স্থানে রয়েছে সন্দীপন মান্না। ঈশান বিশ্বাস ৬৮৫ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে।


```