Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০২৫ সালের মাধ্যমিকের দিন ঘোষণা, পরীক্ষা শুরু কবে থেকে

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে মাধ্যমিকের দিন ঘোষণা হল।

২০২৫ সালের মাধ্যমিকের দিন ঘোষণা, পরীক্ষা শুরু কবে থেকে

শেষ আপডেট: 12 February 2024 19:03

দ্য ওয়াল ব্যুরো: আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে মাধ্যমিকের দিন ঘোষণা হল। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি।

২০২৫ সালের মাধ্যমিকের দিন ঘোষণা, পরীক্ষা শুরু কবে থেকে

দ্য ওয়াল ব্যুরো: আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে মাধ্যমিকের দিন ঘোষণা হল। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি।

শিক্ষামন্ত্রী বলেন, “এ বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই আগামী বছর ১৪ ফেব্রুয়ারি পরীক্ষার দিন ঠিক হয়েছে। মাধ্যমিক শিক্ষা পর্ষদকেও জানানো হয়েছে।”

পরীক্ষা শুরু হবে ১৪ তারিখ থেকে। ১৪, ১৫, ১৭, ১৮, ১৯, ২০, ২২ ও ২৪ তারিখ পরীক্ষা হবে। চলতি বছরের মাধ্যমিক শুরু হয় ২ ফেব্রুয়ারি থেকে। ১২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়।

ব্রাত্য বসু জানান, এবারের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে। সারা রাজ্যে ভালভাবেই পরীক্ষা হয়েছে। শিক্ষামন্ত্রী বলছেন, প্রত্যেকবার প্রশ্নপত্র মোবাইলে লিক হয়ে যেত। সে নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ২০টা বৈঠক হয়েছে। বাইরের কোনও গ্যাং এটা করাচ্ছিল বলে দাবি করেছেন তিনি। মোট ৩৭টা মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।


```