Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আজ থেকে নতুন সময়ে শুরু মাধ্যমিক, প্রশ্নফাঁস রুখতে 'বিশেষ কোড', চিহ্নিত হলেই বাতিল পরীক্ষা

মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ স্কুলের প্রায় ৯ লক্ষ ২৩ হাজার ছাত্রছাত্রীর জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছেন।

আজ থেকে নতুন সময়ে শুরু মাধ্যমিক, প্রশ্নফাঁস রুখতে 'বিশেষ কোড', চিহ্নিত হলেই বাতিল পরীক্ষা

শেষ আপডেট: 2 February 2024 09:37

দ্য ওয়াল ব্যুরো: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ স্কুলের প্রায় ৯ লক্ষ ২৩ হাজার ছাত্রছাত্রী জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে। গত বছরের তুলনায় পরীক্ষার্থী বাড়লেও নজরদারির সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে কমানো হয়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা। এবছর ২ হাজার ৬৭৫টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে।

 বিগত কয়েক বছর ধরে পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁস নিয়ে পর্ষদকে বারে বারে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তাই নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে পরীক্ষার স্বচ্ছতা, সর্বোতভাবে মধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার ক্ষেত্রে এবার প্রথম থেকেই উদ্যোগ নিয়েছে পর্ষদ।

 প্রশ্নপত্র রুখতে এবার প্রশ্নপত্রে ‘ম্যাজিক নম্বর’ বা ইউনিক আইডির ব্যবহার করছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকের প্রশ্নপত্রের প্রতিটি পাতায় ক্রমিক নম্বরের কোড লুকনো থাকবে। কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুললে সেই ছবি দেখে বোঝা যাবে কে ছবিটি তুলেছে। আর তা ধরা পড়লেই ওই পরীক্ষার্থীর পরীক্ষা এই বছরের জন্য পুরোপুরি বাতিল হয়ে যাবে। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের গোটা বিষয়টি বুঝিয়ে বলার জন্য পরিদর্শকদের নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পর্ষদ। এছাড়াও পরীক্ষার্থীরা যাতে মোবাইল এবং নিষিদ্ধ কোনও বস্ত নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে না পারে তার জন্য অভিভাবকদের অনুরোধ জানিয়েছে পর্ষদ। 

পরীক্ষার জন্য জেলা থেকে মহকুমা পর্যন্ত আলাদা হেল্পলাইন এবং কন্ট্রোল রুম নম্বর আগেই প্রকাশিত হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যে কোনও খুঁটিনাটি জানার পাশাপাশি এবং পরীক্ষার কোনও সমস্যার কথাও জানানো যাবে কন্ট্রোলরুম নম্বরে। সংশ্লিষ্ট হেল্পলাইন নম্বরগুলি হল ০৩৩-২৩৫৯২২৭৭ এবং ০৩৩-২৩৫৯২২৭৮। এছাড়াও পর্ষদের তরফে https://wbbse.wb.gov.in- এই লিঙ্কটি প্রকাশ করা হয়েছে। এখানে ক্লিক করলেই জেলা ভিত্তিক হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। যে কোনও জেলার পরীক্ষার্থীই সেই নির্দিষ্ট নম্বরে ফোন করে পরীক্ষা সংক্রান্ত সংমস্যার কথা জানাতে পারবেন।

 এবছর মাধ্যমিক পরীক্ষার সময় দু’ঘণ্টা এগিয়ে এসেছে। এতদিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা শুরু হত সকাল ১১টা ৪৫ মিনিট থেকে। প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হয় ১৫ মিনিট সময়। পরীক্ষা শেষ হয় দুপুর ৩টেয়। এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ নতুন সময়ের কথা ঘোষণা করেছে। এবার পরীক্ষা শুরু হচ্ছে ৯ টা ৪৫ মিনিটে আর শেষ হবে দুপুর ১টায়। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সকাল ৮ টোর মধ্যে স্কুলে প্রবেশ করতে হবে।  


```