Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মিলবে কবে? বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের

পরীক্ষার্থীরা ২৪ জানুয়ারি থেকে নিজের স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। যদি অ্যাডমিট কার্ডে কোনও ভুল থাকে তবে তা সংশোধন করতে হলে বোর্ডের রিজিওনাল কাউন্সিল অফিসে লিখিতভাবে জানাতে হবে।

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মিলবে কবে? বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের

শেষ আপডেট: 5 January 2024 19:18

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে পাওয়া যাবে? শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। জানা গেছে, আগামী ২২ জানুয়ারি থেকে স্কুলগুলি তাদের পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে।  

এদিন বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানায়, চলতি মাসের ২২ তারিখ থেকেই অ্যাডমিট কার্ড নিতে পারবে স্কুলগুলি। সকাল ১১টা থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। পরীক্ষার্থীরা ২৪ জানুয়ারি থেকে নিজের স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। যদি অ্যাডমিট কার্ডে কোনও ভুল থাকে তবে তা সংশোধন করতে হলে বোর্ডের রিজিওনাল কাউন্সিল অফিসে লিখিতভাবে জানাতে হবে। ২৯ জানুয়ারির মধ্যেই সংশোধনের জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা। শুক্রবার স্কুলগুলিকে অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠিয়েছে পর্ষদ। 

এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্নপত্রে আলাদা আলাদা কোড ও ইউনিক নম্বর থাকবে। যদি কোনওভাবে প্রশ্নপত্র বাইরে আসে তবে সেই কোড ও নম্বর থেকেই বোঝা যাবে কোথা থেকে প্রশ্ন ফাঁস হয়েছে। এছাড়াও প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরার নজরদারি চালানো হবে।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ হাতে মাত্র আর ১ মাস। পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। বেলা ১১ টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা। এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাত লক্ষ।


```