
শেষ আপডেট: 19 May 2023 05:41
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফলাফল (Madhyamik exam 2023 result)। পরীক্ষার ৭৬ দিনের মাথায় রেজাল্ট বেরাল। মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করেন। ফের একবার জেলায় (districts candidates) জয়জয়কার। প্রথম দশে নেই কলকাতার কোনও পরীক্ষার্থী।
এই বছরের মার্কশিটে থাকছে কিউ আর কোড। পূর্ব মেদিনীপুরে পাশের হার সবচেয়ে বেশি। তৃতীয় স্থানে আছে কলকাতা।
প্রথম হয়েছে দেবদত্তা মাঝি। প্রাপ্ত নম্বর ৬৯৭। দেবদত্তা কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী গার্লস স্কুলের ছাত্রী। ৬৯১ পেয়ে দ্বিতীয় হয়েছে ২ জন। শুভম পাল বর্ধমান মিউনসিপ্যাল হাইস্কুলের ছাত্র ও রিফত হাসান মালদহ রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র।
৬৯০ পেয়ে তৃতীয় হয়েছে ৬ জন। অর্ক মণ্ডল টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র, বেড়াচাঁপার সৌম্যদীপ মণ্ডল ।মালদহের রামকৃষ্ণ মিশন থেকে চারজন তৃতীয় হয়েছে। তারা হল, স্বরাজ পাল, অর্ঘ্যদীপ সাহা, মাহির হাসান ও মহম্মদ ইমতিয়াজ।
৬৮৯ পেয়ে চতুর্থ হয়েছে ৪ জন। বনগাঁ কুমুদিনি উচ্চ বিদ্যালয় ছাত্রী সমাদৃতা সেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অনীশ বারুই, পূর্ব মেদিনীপুর রঘুনাথ বাড়ি রামতারক স্কুলের তুহিন বেরা, অর্ক বন্দ্যোপাধ্যায় বর্ধমান মিউনসিপ্যাল হাইস্কুলের ছাত্র।
৬৮৮ পেয়ে এবার মাধ্যমিকে পঞ্চম হয়েছে ৯ জন। অরিজিৎ মণ্ডল ও শুভজিৎ দে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র, পশ্চিম মেদিনীপুরের সারদা বিদ্যামন্দিরের সুপ্রভা আঢো, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী অন্বেষা চক্রবর্তী, বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুলের ছাত্র ঈশান পাল, বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র রূপায়ণ পাল, চঞ্চলরানি গার্লস হাইস্কুলের ছাত্রী অনুশ্রেয়া দাস, মালদহের এসি ইনস্টিটিউশনের ছাত্র শুভজিৎ দেব, বনগাঁ কুমুদিনি উচ্চ বিদ্যালযয়ের ছাত্রী বিদিশা কুন্ডু।
এবছর পাশ করেছে ৫ লাখ ৬৫ হাজার ৪২৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। জেলা ভিত্তিক পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে আছে কালিম্পং। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে কলকাতা ও পশ্চিম মেদিনীপুর।
বেলা বারোটায় অনলাইনে ফল জানা যাবে। মাধ্যমিকের ফলাফল জানার জন্য মাধ্যমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। www.wbbse.gov.in www.wbbse.org www.wbresults.nic.in এই তিনটি ওয়েবসাইট থেকেই ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। এছাড়া এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।
চলতি বছরে মোট ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এবছর ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হয় ৪ মার্চ তারিখে।
৩২ হাজারের চাকরি গিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে, আজ চূড়ান্ত রায় ডিভিশন বেঞ্চের