Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগামী বছর মাধ্যমিকের রুটিনে বদল, কবে থেকে শুরু পরীক্ষা? জানিয়ে দিল পর্ষদ

মাধ্যমিক পরীক্ষা শুরুর তারিখ এগিয়ে আনল মধ্যশিক্ষা পর্ষদ। নতুন দিন ঘোষণা করে জারি হয়েছে বিজ্ঞপ্তি।

আগামী বছর মাধ্যমিকের রুটিনে বদল, কবে থেকে শুরু পরীক্ষা? জানিয়ে দিল পর্ষদ

শেষ আপডেট: 26 February 2024 07:44

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছিলেন, ২০২৫ সালের মাধ্যমিক শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। কিন্তু এবার পরীক্ষা শুরুর তারিখ এগিয়ে আনল মধ্যশিক্ষা পর্ষদ। নতুন দিন ঘোষণা করে জারি হয়েছে বিজ্ঞপ্তি।

আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। আগে ঘোষণা করা হয়েছিল ১৪ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। কিন্তু ওইদিন রাজ্যে ছুটি থাকায় পরীক্ষার সূচি বদল করল মধ্যশিক্ষা পর্ষদ।

কয়েকদিন আগে সাংবাদিক বৈঠকে আগামী বছরের মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী। পরে তিনি জানিয়েছিলেন যে, ‘২০২৫ সালের পরীক্ষার রুটিন পালটানো হতে পারে।’ আসলে প্রথম থেকেই মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনটি নিয়ে বিতর্ক হয়েছিল।

ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৫-এর ১৪ ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন। এ ছাড়া ও দিন শবে বরাতও। তাই রাজ্যে সরকারি ছুটির দিন। ১৪ ফেব্রুয়ারি রাজ্যে ওই ছুটির দিনে সমস্ত স্কুলও বন্ধ থাকবে। স্বাভাবিকভাবেই মাধ্যমিক পরীক্ষা শুরু করা সম্ভব হবে না। এরপরই মাধ্যমিক শুরুর তারিখ নিয়ে জল্পনা দেখা দিয়েছিল। মাধ্যমিকের সূচি বদলের সম্ভাবনা তৈরি হয়। অবশেষে বিজ্ঞপ্তি দিয়ে মাধ্যমিকের সূচি বদলের কথা জানিয়ে দিল পর্ষদ।


```