Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

Madhyamik 2022: মাস্ক বাধ্যতামূলক, বন্ধ থাকবে ইন্টারনেট! পরীক্ষার্থীদের শুভেচ্ছা মমতার

২০২০ সালে শেষবার পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2022) হয়েছিল। করোনার কারণে গতবছর নেওয়া হয়নি লিখিত পরীক্ষা। কিন্তু, এবছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় ফের মাধ্যমিক পরীক্ষা ফিরছে পুরনো ছন্দে। ফের পড়ুয়ারা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে।

Madhyamik 2022: মাস্ক বাধ্যতামূলক, বন্ধ থাকবে ইন্টারনেট! পরীক্ষার্থীদের শুভেচ্ছা মমতার

শেষ আপডেট: 7 March 2022 03:31

২০২০ সালে শেষবার পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2022) হয়েছিল। করোনার কারণে গতবছর নেওয়া হয়নি লিখিত পরীক্ষা। কিন্তু, এবছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় ফের মাধ্যমিক পরীক্ষা ফিরছে পুরনো ছন্দে। ফের পড়ুয়ারা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে। বাইরে অপেক্ষা করবেন অভিভাবকরা। আজ অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৬ তারিখ অবধি। রাজ্যে মোট ৪ হাজার ১৫৪টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। গত দু'দিন ধরে সব কেন্দ্রেই চলেছে স্যানিটাইজেশনে কাজ। এবারের পরীক্ষা গতবারের থেকে একটু আলাদা, কারণ এবার পরীক্ষার্থী থেকে পরীক্ষক সকলের জন্য মাস্ক বাধ্যতামূলক। এদিন সকাল ১১:৪৫-এ প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে। ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার সময় দেওয়া হবে। ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। এবার মোট ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষায় বসছে। তারমধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি। মোট ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন ছাত্রী এবারে মাধ্যমিক পরীক্ষায় বসছে আর ছাত্র ৫ লক্ষ ৫৯ জন। প্রসঙ্গত, এবছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এবার প্রায় ৫০ হাজারের মত পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তবে পরীক্ষার্থী এবং পরীক্ষা কেন্দ্রগুলিকে কঠোরভাবে কোভিডবিধি মানতে হবে। পাশাপাশি, উল্লেখযোগ্য বিষয় হল যেসব স্পর্শকাতর এলাকা আছে পরীক্ষার আগে ও পরীক্ষার সময় সেইসব জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, 'সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা রইল। এটা জীবনের প্রথম বড় পরীক্ষা। অনুরোধ করব যাতে সুন্দর ও সুষ্ঠভাবে পরীক্ষা পরিচালনা হয়।' https://twitter.com/MamataOfficial/status/1500665013178351617

(Madhyamik 2022) এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক পরীক্ষা সূচি:

৭ মার্চ- বাংলা ৮ মার্চ- ইংরেজি ৯ মার্চ- ভূগোল ১১ মার্চ- ইতিহাস ১২ মার্চ- জীবনবিজ্ঞান ১৪ মার্চ- অঙ্ক ১৫ মার্চ- ভৌত বিজ্ঞান ১৬ মার্চ- ঐচ্ছিক বিষয় গলার নলি কেটে খুন বৃদ্ধাকে! কারণ খুঁজছে পুলিশ

```