Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেহালার পর এবার মধ্যমগ্রাম! মা-মেয়ের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

বেহালার পর এবার মধ্যমগ্রাম। বন্ধ ঘর থেকে উদ্ধার হল মা-মেয়ের মৃতদেহ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছেন তদন্তকারীরা।

বেহালার পর এবার মধ্যমগ্রাম! মা-মেয়ের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

ফাইল ছবি।

শেষ আপডেট: 1 March 2025 09:34

দ্য ওয়াল ব্যুরো: বেহালার (Behala) পর এবার মধ্যমগ্রাম (Madhyamgram)। বন্ধ ঘর থেকে উদ্ধার হল মা-মেয়ের মৃতদেহ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রের খবর, বিষক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে মা ও মেয়ের। তবে মৃত মহিলার গায়ে কেরোসিনের গন্ধ পাওয়া গিয়েছে। যা থেকে পুলিশের ধারণা, মৃত্যু নিশ্চিত করে খাবারের সঙ্গে বিষ খাওয়ার পাশাপাশি গায়ে কেরোসিন তেলও ঢালা হয়েছিল। এ বিষয়ে আরও জানতে মৃত মহিলার স্বামী সুমন দাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন তদন্তকারীরা।

মৃতরা হলেন, গৃহবধূ প্রিয়ঙ্কা দাস (২৫) ও তাঁর ৫ বছরের মেয়ে। পুলিশের কাছে প্রিয়ঙ্কার স্বামী সুমন দাস জানিয়েছেন, তিনি একটি কারখানার কর্মী। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলেও স্ত্রীকে ফোন করেছিলেন। কেউ ধরেনি। পরে বাড়ি ফিরে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও দরজা খোলেনি। পরে বাড়ির বিছানা থেকে পাঁচ বছরের মেয়ে এবং রান্নাঘর থেকে প্রিয়ঙ্কার মৃতদেহ উদ্ধার হয়। 

পুলিশ সূত্রের দাবি, একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। যাতে লেখা, 'মৃত্যুর জন্য কেউ দায়ী নয়'। তবে ঘটনার নেপথ্যে অনটন নাকি দাম্পত্য কলহ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধেয় বেহালার শকুন্তলা পার্কের একটি দোকান থেকে উদ্ধার হয়েছে বাবা-মেয়ের ঝুলন্ত দেহ। সূত্রের খবর, স্বজনবাবুর মেয়ে সৃজা অটিজমে আক্রান্ত ছিলেন। রাজ্যের বাইরে নিয়ে গিয়েও মেয়ের চিকিৎসা করেছিলেন। তাতেও সুস্থ না হওয়াতেই মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এর আগে ট্যাংরার দে পরিবার থেকে উদ্ধার হয়েছিল দুই বধূ ও কিশোরী মেয়ের দেহ। শহর ও শহরতলিতে একের পর এক মৃত্যু রহস্যের জেরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে জনমানসে।


```