Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলে 'ভারতমাতা কি জয়' স্লোগান, শাস্তি হিসেবে মেঝেতে বসে ক্লাস করতে বাধ্য করা হল ছাত্রকে

দ্য ওয়াল ব্যুরো: স্কুল শুরু হওয়ার আগে যথানিয়মে প্রার্থনা সঙ্গীত গাওয়া হয়েছিল। তারপরেই আচমকা লাইন থেকে 'ভারতমাতা কি জয়' স্লোগান (Bharat mata ki jai slogan) দিয়ে বসে এক পড়ুয়া। আর সেই কারণেই শাস্তিস্বরূপ (punished) টানা ৪টি পিরিয়ড শ্রেণিক

স্কুলে 'ভারতমাতা কি জয়' স্লোগান, শাস্তি হিসেবে মেঝেতে বসে ক্লাস করতে বাধ্য করা হল ছাত্রকে

শেষ আপডেট: 4 November 2022 13:41

দ্য ওয়াল ব্যুরো: স্কুল শুরু হওয়ার আগে যথানিয়মে প্রার্থনা সঙ্গীত গাওয়া হয়েছিল। তারপরেই আচমকা লাইন থেকে 'ভারতমাতা কি জয়' স্লোগান (Bharat mata ki jai slogan) দিয়ে বসে এক পড়ুয়া। আর সেই কারণেই শাস্তিস্বরূপ (punished) টানা ৪টি পিরিয়ড শ্রেণিকক্ষের মেঝেতে বসে ক্লাস করতে বাধ্য করা হল ওই পড়ুয়াকে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত বুধবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গুনা জেলার ক্রাইস্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে। ওই ছাত্রের (student) নাম শিবাংশ জৈন। জানা গেছে, এদিন প্রার্থনা সঙ্গীত শেষ হওয়ার পর লাইনের মধ্যে থেকে আচমকাই 'ভারত মাতা কি জয়' বলে চেঁচিয়ে ওঠে শিবাংশ। এরপরেই জাস্টিন নামে স্কুলেরই এক শিক্ষক ওই পড়ুয়াকে তীব্র ভর্ৎসনা করার পর প্রার্থনার লাইন থেকে বের করে বাইরে দাঁড় করিয়ে দেন।

শিবাংশ জানিয়েছে, এরপর তাকে প্রধান শিক্ষকের ঘরে যেতে বলা হয়। সেখানে যাওয়ার পর ফের ফাদারের বকুনি খায় ওই পড়ুয়া। সেখানেই শেষ নয়, শ্রেণি শিক্ষিকা জ্যাসমিনা খাতুন শিবাংশকে নির্দেশ দেন এই ধরনের কথা স্কুলের বদলে বাড়িতে গিয়ে বলতে। এছাড়াও ক্লাসের সকলের সামনে তিনি বলেন, শিবাংশ পুরো ক্লাসের নাম ডোবাচ্ছে। তারপর পরবর্তী ৪টি পিরিয়ড তাকে বেঞ্চের বদলে মাটিতে বসে ক্লাস করতে বাধ্য করা হয় বলে জানিয়েছে ওই পড়ুয়া।

ঘটনার জেরে তীব্র মানসিক অশান্তিতে ভুগতে শুরু করে ওই ছাত্র। বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পর সারাদিন নিজেকে ঘরবন্দি করে রাখে সে। এমনকী, সে খাবারও খায়নি বলে জানিয়েছেন তার অভিভাবকরা। ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে বৃহস্পতিবার মা-বাবাকে সব কথা খুলে বলে শিবাংশ। এরপরেই তার মা-বাবা সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

এরপরেই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান ফাদার থমাস জানিয়েছেন, দেশপ্রেম দেখাতে নয়, বরং ইচ্ছা করেই মজা করার জন্য প্রার্থনা সঙ্গীতের পর ওই স্লোগান দিয়েছিল শিবাংশ। এছাড়াও এই বিষয়ে স্কুলের তরফ একটি বিবৃতি পেশ করা হয়। সেখানে জানানো হয়েছে, এরপর থেকে স্কুলের প্রার্থনা সঙ্গীত শেষ হওয়ার পর শিক্ষক ও পড়ুয়া সকলে মিলেই 'ভারত মাতা কি জয়' স্লোগান দেওয়া হবে।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে বিভিন্ন সামাজিক সংগঠনগুলি। স্কুলটির বিরুদ্ধে এফআইআর দায়ের করবে বলে জানিয়েছে তারা। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সল্টলেক গেস্ট হাউসে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নয়া মোড়! ত্রিকোণ প্রেমের তত্ত্ব উঠে এল


```